চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার হিন্দি সিনেমায় চিত্রনায়ক সিয়াম আহমেদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ণ ২০, মে ২০২২
বিনোদন
A A
সিয়াম আহমেদসহ বিভিন্ন অভিনেতার ছবি, হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের তারকা অভিনেতাদের একজন এখন চিত্রনায়ক সিয়াম আহমেদ। খুব কম সময়েই ঢাকাই সিনেমায় নিজের অবস্থান পোক্ত করেছেন। এরইমধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখে গেছে তাকে। এবার এই চিত্রনায়ককে দেখা যাবে ভারতীয় হিন্দি সিনেমায়!

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিনের ওয়েব ভার্সন ভ্যারাইটি.কম এ প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। সিনেমাটির নাম ‘ইন দ্য রিং’। এটি পরিচালনা করছেন আমেরিকা ভিত্তিক ভারতীয় নির্মাতা অলকা রঘুরাম।

এ বিষয়ে সিয়াম কিছু না জানালেও একটি ঘনিষ্টসূত্র বলছে, কিছুদিন আগে সিয়ামের সাথে ‘ইন দ্য রিং’ ছবি নিয়ে কথা হয় পরিচালক, প্রযোজকদের। সম্প্রতি এই ছবির একটি টিম সিয়ামের সাথে চুক্তি করতে ঢাকায় অবস্থান করছে। শিগগির এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর পরিকল্পনার কথাও জানা যায়।

ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়, কলকাতার খিদ্দারপুরের  মুসলিম সম্প্রদায়ের একজন ১৭ বছর বয়সী নারী বক্সার শামাকে নিয়ে গড়ে উঠেছে ‘ইন দ্য রিং’ এর গল্প। মনস্তাত্ত্বিক থ্রিলার জনরার এই ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করবেন নেটফ্লিক্সের ‘লিটল থিংস’ খ্যাত ভারতীয় অভিনেত্রী মিথিলা পালকার, ‘সূর্যবংশীয়’ সিনেমার অভিনেতা জাভেদ জাফরি সহ আরও অনেকে।

এটি অলকা রঘুরামের প্রথম ফিচার ফিল্ম। এরআগে তিনি ‘বোরকা বক্সার্স’ নামে একটি ডকুফিল্ম বানিয়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘ইন দ্য রিং’ প্রযোজনা করছেন শ্রেয়সী সেনগুপ্ত এবং সৌভিক দাশগুপ্ত। আর ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন যুক্তরাষ্ট্রের রিক অ্যাম্ব্রোজ।

এই ছবির আন্তর্জাতিক পরিবেশক, সহ-প্রযোজনা প্রতিষ্ঠান খুঁজতে ‘ইন দ্য রিং’ প্রজেক্ট নিয়ে বর্তমানে কানে আছেন প্রযোজক শ্রেয়সী সেনগুপ্ত। সব ঠিক থাকলে সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের ডিসেম্বরে।

ট্যাগ: চিত্রনায়কলিড বিনোদনসিনেমাসিয়াম আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনিয়ম ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পরবর্তী

সড়ক দুর্ঘটনায় দুই প্রাইমারি শিক্ষক পরীক্ষার্থী নিহত

পরবর্তী
অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ছবি, আহত ও ক্ষতিগ্রস্ত যানবাহন. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়ক দুর্ঘটনায় দুই প্রাইমারি শিক্ষক পরীক্ষার্থী নিহত

Ben Stokes in Amazon documentary 'Phoenix from the Ashes' poster. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টোকসকে নিয়ে অ্যামাজনের ডকুমেন্টারি

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT