বিনোদন

হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র, রয়েছেন ভেন্টিলেশনে

ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি, ভেন্টিলেশনে রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মেন্দ্রকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তিনি ভেন্টিলেশনে রয়েছেন, তার অবস্থা গুরুতর।. Channel i News – চ্যানেল আই নিউজ

আবারও গুরুতর অসুস্থ বলিউড অভিনেতা ধর্মেন্দ্র। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সোমবার (১০ নভেম্বর) বলিউডের এই বর্ষীয়ান অভিনেতাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।

জানা গেছে, এই মুহূর্তে তাকে রাখা হয়েছে ভেন্টিলেশনে। ধর্মেন্দ্রর চিকিৎসার জন্য আলাদা মেডিকেল বোর্ডও তৈরি করা হয়েছে। এই মুহূর্তে অভিনেতা রয়েছেন চিকিৎসকদের কড়া নজরে।

আগামী ডিসেম্বর মাসে ৯০ বছরে পা রাখবেন ধর্মেন্দ্র। ৯০ বছর বয়স হলেও বলিউডে এখনও দাপটের সঙ্গে কাজ করে চলেছেন। জয়া বচ্চন ও শাবানা আজমির সঙ্গে জুটি বেঁধে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেমে কাহানি’ ছবিতে তো তার অভিনয় সিনেমার পর্দায় ম্যাজিক তৈরি করেছিল।

এমনকী সদ্য প্রকাশ্যে এসেছে তার ‘ইক্কিস’ ছবির ঝলক। যেখানেও ধর্মেন্দ্রকে বোঝাই যায় না তার নব্বই বছর বয়স। তারই মাঝে খবরে এল ধর্মেন্দ্র হাসপাতালে। তবে ধর্মেন্দ্রর পরিবারের তরফ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য প্রকাশ করা হয়নি।

কয়েকদিন আগেই শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থা স্থিতিশীলই ছিল। তবে সোমবার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী, ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা তেমন আশঙ্কাজনক নয়। চিকিংসায় সাড়া দিচ্ছেন অভিনেতা। তবে যেহেতু অভিনেতার বয়স নব্বইয়ের দোড়গোড়ায়, সেহেতু কোন ঝুঁকি নিতে চাইছেন না চিকিৎসকরা।- এনডিটিভি

বিষয়:অসুস্থ ধর্মেন্দ্র বলিউড অভিনেতা ভেন্টিলেশন হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…