চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনুমতি পেলেও যে কারণে বাংলাদেশে মুক্তি পাচ্ছে না ‘ফাইটার’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
ফাইটার সিনেমার তিনজন মূল চরিত্রের স্টাইলিশ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভারতে মুক্তি পেয়েছে হৃতিক, দীপিকা অভিনীত বহুল প্রতীক্ষিত হিন্দি ছবি ‘ফাইটার’। একইদিনে ছবিটি বাংলাদেশে মুক্তির কথা শোনা গিয়েছিলো। এমনকি আমদানির মাধ্যমে দেশে মুক্তির অনুমতিও পায় ছবিটি।

কিন্তু শেষ সময়ে এসে ‘ফাইটার’ এর অপেক্ষায় থাকা বাংলাদেশি দর্শকদের পেতে হলো দুসংবাদ! শুধু আজ নয়, আগামি এক মাসের মধ্যেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে না হিন্দি ছবি ‘ফাইটার’।

খোঁজ নিয়ে জানা গেছে, আর ছয়দিন পরেই ভাষার মাস ফেব্রুয়ারি। এই মাসে কোনো ভিনদেশি ভাষার ছবি দেশের প্রেক্ষাগৃহে না চালানোর অনুরোধ জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ।

Banglabid

বাংলাদেশে ফাইটার আমদানিকারক প্রতিষ্ঠান ‘অ্যাকশান কাট’ এর কর্ণধার অনন্য মামুন বরাবর সম্মিলিত চলচ্চিত্র পরিষদের একটি চিঠিও এসেছে চ্যানেল আই অনলাইনের কাছে।

পরিষদের সদস্য সচিব শাহ আলম কিরনের স্বাক্ষরে ওই চিঠিতে বলা হয়, “আপনার আবেদনের প্রেক্ষিতে ভারতীয় হিন্দি ছবি ‘ফাইটার’ আমদানি করে আগামি ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত (ভাষার মাসে) প্রদর্শন না করে তার পূর্বে কিংবা পরে মুক্তিদানের অঙ্গিকার করে একটি অঙ্গিকারনামা আমাদের সম্মিলিত চলচ্চিত্র পরিষদ অনুকূলে জমা দেয়ার বিশেষ অনুরোধ করছি।”

ভাষার মাসে হিন্দি ছবি মুক্তি না দিতে এসময় অনন্য মামুনের সহযোগিতাও চাওয়া হয় ওই চিঠিতে।

Reneta

এই চিঠির প্রেক্ষিতে চ্যানেল আই অনলাইনকে মামুন জানান,“বাংলাদেশে ‘ফাইটার’ আমরা রিলিজ করবো না। কারণ ইন্ডিয়ান প্রযোজক ৬ দিনের জন্য সিনেমা রিলিজ করবে না।”

গেল বছরে বাংলাদেশে ভারতীয় সিনেমা মুক্তির অনুমতি পাওয়ার পর অনন্য মামুন বেশকিছু হিন্দি ছবি আমদানি করে মুক্তি দেন। অ্যাকশান কাট প্রতিষ্ঠান থেকে আমদানির মাধ্যমে ‘পাঠান’, ‘কিসি কা ভাই কিসি কি জান’, ‘জওয়ান’, ‘অ্যানিমেল’ ও ‘ডানকি’ মুক্তি দিয়েছিলেন মামুন। তবে শাহরুখ খানের ‘জওয়ান’ ছবিটি ছাড়া অন্যগুলো সেভাবে ব্যবসা করতে পারেনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এরিয়াল অ্যাকশন ছবি ‘ফাইটার’। বৃহস্পতিবার ভারতে মুক্তির পর ব্যাপক সাড়া ফেলছে ছবিটি। এরইমধ্যে সাধারণ দর্শক থেকে সমালোচক, সকলেই ছবির প্রশংসা করছেন। হৃতিক-দীপিকা ছাড়াও এতে আরও অভিনয় করছেন অনীল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভারসহ অনেকে।

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ‘ফাইটার’ ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনঅনিল কাপুরঅনীল কাপুরঅভিনয়দীপিকাফাইটারবাংলাদেশলিড বিনোদনসিনেমাহৃতিক
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিশ্বকাপ দলের গোলরক্ষককে নিলো ম্যানসিটি, কয় বছরের চুক্তি?

আগস্ট ১২, ২০২৬

কামিন্স বাংলাদেশের এই বিষয়ে জানেন না, তবে…

আগস্ট ১২, ২০২৬

সাভারে সেই প্রেসার কুকার বোমা নিরাপদে নিষ্ক্রিয়

আগস্ট ১২, ২০২৬

সহ-আয়োজক হয়েও যে কারণে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না নামিবিয়া

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমারের প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানে খননকাজ করবে কানাডীয় প্রতিষ্ঠান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT