বিনোদন

উত্তেজনার পারদ চড়ছেই, ‘ফাইটার’র অগ্রিম টিকিট বিক্রির হিড়িক

বাংলাদেশ পুলিশ সদস্যরা সম্মানসূচক সালাম দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ পুলিশ সদস্যরা সম্মানসূচক সালাম প্রদান করছে, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ফাইটার’। ছবির অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। এখন পর্যন্ত ২ কোটি রুপির অগ্রিম টিকেট বিক্রি করে ফেলেছে সিনেমাটি।

এই ছবিতে প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন। সিনেমা নিয়ে অ্যাকশনপ্রেমী দর্শকদের কৌতূহলের শেষ নেই। ‘পাঠান’ মুক্তির ঠিক এক বছর পর আসছে সিদ্ধার্থ আনন্দের নতুন এই ছবি।

ট্রেড ইনসাইডার সাচনিল্ক-এর তথ্য অনুযায়ী জানা গেছে এই ছবিটি এখন পর্যন্ত ৬৪২৬ শো-এর ৬০ হাজারের বেশি অগ্রিম টিকেট বিক্রি করে ফেলেছে।

পাকিস্তানের তরফে ভারতের ওপর করা একটি সন্ত্রাসবাদী হামলার পর এয়ারস্ট্রাইকের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ছবিটি। ফাইটার ছবিতে বিমান বাহিনীর অফিসার হিসেবে ধরা দেবেন হৃতিক ও দীপিকা। হৃতিকের চরিত্রের নাম ‘শামশের পাঠানিয়া’। ‘মিনল রাঠোর’ রূপে আসতে চলছেন দীপিকা।

ছবিতে আরও রয়েছেন অনিল কাপুর, অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার সহ অনেকে। ‘ফাইটার’ প্রযোজনা করেছে ভায়াকম ১৮ মোশন পিকচার্স।

বিষয়:দীপিকা পাড়ুকোন ফাইটার হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…