রাজনীতি

পঞ্চদশ সংশোধনী ও সরকার বৈধ নয়: মির্জা ফখরুল

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পরিকল্পিতভাবে সংবিধান সংশোধন করেছে সরকার। কিন্তু এই পঞ্চদশ সংশোধনী বৈধ নয় এবং সরকারও বৈধ নয়।

তিনি আজ সোমবার (২৬ জুন) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি বলেন, যারা সংবিধান বিশেষজ্ঞ তারা মতামত দেবেন। এভাবে সবার মতামতের ভিত্তিতে সেখান থেকেই একটা সমাধান আসবে। সবার সঙ্গে আলোচনা করে তত্ত্বাবধায়ক সরকারের রুপরেখা দেবো।

তিনি আরও বলেন, ঈদের পর আন্দোলন বেগবান হবে। এখনো সময় আছে পদত্যাগ করার। সরকারের উচিত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্দলীয় সরকার গঠন করা। আমরা নিশ্চিত জনগণের আন্দোলনে এই সরকার বাধ্য হবে দাবি মেনে নিতে। গণতন্ত্র চালু করে নিরপেক্ষ নির্বাচন দিলেই তারা দেখতে পারবেন কত নেতৃত্ব আছে।

এসময় দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, হাসপাতাল থেকে বাসায় ফেরার পরে এখন বেগম খালেদা জিয়া ভাল আছেন, তবে মূল সমস্যাগুলো রয়েই গেছে।

 

বিষয়:বেগম খালেদা জিয়া মির্জা ফখরুল সংবিধান সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…