চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার জাতীয় সঙ্গীত গাওয়ায় ‘দুয়োধ্বনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫০ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচে খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত গাননি ইরানের খেলোয়াড়রা। সেটা নিয়ে কথা গড়িয়েছে বহুদূর। খবর হয়েছিল, দেশে ফিরলে তাদের মৃত্যুদণ্ড কিংবা দীর্ঘ কারাবাসের শাস্তিও হতে পারে। সামনে যা-ই ঘটুক, নারী অধিকার ও সরকার বিরোধী আন্দোলনে সমর্থনের রূপ ধরে সেই ঘটনায় প্রশংসার জোয়ারই এসেছিল বেশি। এক ম্যাচ পর অবশ্য বিতর্ক থেকে সরে আসার চেষ্টা করেছে আলীরেজা জাহানবখশের দল। তাতে আবার উল্টো প্রতিক্রিয়া। বেজায় চটেছেন ইরানি দর্শক-সমর্থককুল।

শুক্রবার আহমাদ বিন আলী স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে দলকে সমর্থন দিতে আসা ইরানিরা ধরে রেখেছিলেন মাশা আমিনির ছবি। কারও হাতে ছিল প্ল্যাকার্ড, কারও জার্সিতে ফুটিয়ে তোলা ছিল নৈতিক পুলিশের নির্যাতনে মারা যাওয়া মাশাকে। কিন্তু মাঠে প্রিয় দলকে প্রতিবাদ থেকে সরে আসতে দেখে ‘দুয়োধ্বনি’ শুনিয়েছেন সকলে।

ইরানের খেলোয়াড়রা মাঠে যখন জাতীয় সঙ্গীত গাইছিলেন, নারী অধিকারের পক্ষে গ্যালারিতে গলা ফাটাচ্ছিলেন সমর্থক দল। প্রতিবাদ থেকে সরে আসায় কার্লোস কুইরোজের শিষ্যদের বাজে ভাষায় আক্রমণও করেছেন তারা।

দোহায় স্টেডিয়ামের বাইরেও নারী অধিকারের পক্ষে অবস্থান নিয়েছিল ইরানি সমর্থকগোষ্ঠী। সকাল থেকেই আমিনির ছবি ও নাম লেখা জার্সি পরে জড়ো হতে থাকে। জাতীয় পতাকায় লিখে আনা হয়, ‘ওমেন লাইফ ফ্রিডম’। ‘ফ্রিডম ফর ইরান’, ‘নো ইসলামিক রিপাবলিক’ স্লোগানেও স্টেডিয়ামপাড়া মাতান সমর্থকরা।

নৈতিক পুলিশের হেফাজতে ইরানে মাশা আমিনি নামের এক যুবতীর মৃত্যুর কারণে ইরানে দুই মাসেরও বেশি সময় ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের সমর্থনের অংশ হিসেবে জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকেন ইরানি ফুটবলাররা, সেটি প্রথম ম্যাচের ঘটনা। খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলোয়াড়রা জাতীয় সঙ্গীত না গাওয়ায় দেশটির বিচার বিভাগের মুখপাত্র বলেছিলেন, যারা জাতীয় সঙ্গীত গাওয়া থেকে বিরত থাকবেন, তাদের শাস্তি দেয়া যেতে পারে।

ওয়েলসের বিপক্ষে হয়ত সে কারণেই জাতীয় সঙ্গীত গেয়েছে আলীরেজা বেইরাভান্দের দল। তবে এক পক্ষের মন জোগাতে কিংবা শাস্তি থেকে বাঁচতে গিয়ে শেষে সমর্থকদের বিরাগভাজন হলেন মেহদী তারেমি-আলী তারেমিরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলীরেজাআহমাদ বিন আলী স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ ইরানফিফা বিশ্বকাপ ওয়েলসমাশা আমিনিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT