চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রমিকদের নিয়ে অনুশীলন সেরে মার্কিনিদের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ন ১৭, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

নিঃশ্বাস ফেলা দূরত্বে দাঁড়িয়ে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ। স্বাগতিক কাতারও ঘাটতি রাখেনি আয়োজনের। তবুও সমকামী, শ্রমিক মৃত্যু ও মানবাধিকার বিষয়ে সুপ্ত উত্তপ্ত হয়ে আছে এবারের বিশ্বকাপের দেশটি। এমন সময়ে কিছু নির্মাণ শ্রমিককে সঙ্গী করে অনুশীলন সেরেছে যুক্তরাষ্ট্রের দল, ফুটিয়ে তুলেছে প্রতিবাদের ভাষা।

সোমবার দোহায় অনুশীলন ক্যাম্পে দলের ২৬ সদস্যের সঙ্গে কয়েকজন শ্রমিককে ডেকে আনেন মার্কিনিদের কোচ গ্রেগ বের্হাল্টার। কাতারে চলতি শ্রমিক বঞ্চনা বিতর্কের মাঝেই তাদের সঙ্গে খেলোয়াড়রা দেখা করেন, ফুটবল খেলেন এবং অটোগ্রাফ-ফটোগ্রাফও সারেন।

অনুশীলনে সেদিন ঠিক কি কারণে শ্রমিকদের সঙ্গে দেখা করেছেন, তা নিয়ে কিছু বলতে চাননি ইউএসএ টিম ম্যানেজমেন্টের কেউই। ওয়েলসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে কাতারে থাকা এক হাজার সামরিক বাহিনীর সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছেন তারা।

ক্রিস্টিয়ান পুলিসিচ-জিও রেইনারা নিজেদের কিভাবে প্রস্তুত করছেন তা দেখতেই মূলত মাঠে যাবেন সামরিকবাহিনীর সদস্য ও তাদের পরিবারের লোকজন। মার্কিন ফুটবল দলের পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন দোহার ইউএস দূতাবাসের কর্মীরাও। তাদের সামনেই শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নেবেন দলটির সদস্যরা।

বৈশ্বিক আসরের মহাযজ্ঞে বেশকিছু বিষয়ে অংশ নিতে চলা ৩২ দলকে সতর্ক করে দিয়েছে ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অনুরোধ করেছেন ফুটবলে মনোযোগ দিতে। আদর্শগত ও রাজনৈতিক কোনো দ্বন্দ্ব তৈরি করে এমন কাজ থেকে বিরত থাকার জন্য বলেছেন ফিফা মহাসচিব ফাতেমা সামুওরাও।

Jui  Banner Campaign
ট্যাগ: ইনফান্তিনোকাতার বিশ্বকাপ-2022পুলিসিচশ্রমিকসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নাহিদ ইসলামের বাসায় শিশুদের ভালোবাসায় সিক্ত তারেক রহমান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT