চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোরিয়াকে ধসিয়ে কোয়ার্টারে ব্রাজিল, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৮ পূর্বাহ্ন ০৬, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধেই খেলাটা নিজেদের করে নিয়েছিল ব্রাজিল, ৪ গোল দিয়ে। স্টেডিয়াম ৯৭৪-এ দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ দিতে পেরেছে প্রতিপক্ষ সাউথ কোরিয়া। গোল উৎসবের রাতে শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানে জিতেছে টিটের শিষ্যরা, কেটেছে কোয়ার্টার ফাইনালের টিকিট। যেখানে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

এশিয়ার দলটির উপর রীতিমত রোলারকোস্টার চালিয়েছেন নেইমার-রিচার্লিসনরা। বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— সব বিভাগেই দাপুটে খেলা সেলেসাওদের সেরা আটে এবার ক্রোয়েটদের পরীক্ষা নেয়ার পালা। গত আসরের রানার্সআপদের বিপক্ষে ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯টায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সেমির টিকিটের খোঁজে নামবে থিয়াগো সিলভার দল।

সবশেষ দেখায় কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৫-১ গোলে জিতেছিল ব্রাজিল। নকআউট পর্বে সেদিনের স্মৃতি ছাপিয়ে যাওয়ার সুযোগ ছিল টিটের দলের। প্রথমার্ধের দাপট পরের অর্ধে বজায় থাকলেও সুযোগ মিসের মহড়ায় গোল বাড়েনি। তবে দুর্দান্ত এক রেকর্ড গড়েছে হলুদ সাম্বারা, বিশ্বকাপে দ্বিতীয়বার কোনো ম্যাচের প্রথমার্ধে পেয়েছে ৪ গোলের দেখা। ১৯৫৪ বিশ্বকাপে গ্রুপপর্বে মেক্সিকোর বিপক্ষেও এমন কীর্তি গড়েছিল ব্রাজিল।

শেষ ষোলোর ম্যাচে গোলে শট এবং পাসিংয়ে অনেক এগিয়ে ছিলেন নেইমাররা, ৫৪ শতাংশ বল পায়ে রেখে ১৪টি শট নিয়ে ৯বার পরীক্ষা নিয়েছেন কোরিয়ার গোলরক্ষকের। জালে জড়িয়েছেন চারবার। বিপরীতে এলিসন বেকারকেও বসে থাকতে দেয়নি এশিয়ার দলটি, পাওলো বেন্তোর শিষ্যদের সাতটি শটের ছয়টিই ছিল গোলমুখে।

ফিফা টেবিলে অনেক পিছিয়ে থাকা দলটির বিপক্ষে ৩৬ মিনিটেই চারবার জালে বল জড়িয়ে দেন সেলেসাওরা। খেলা শুরুর সাত মিনিটে নেইমারের পাসে বল নিয়ে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি আনেন নেইমার, কাতার বিশ্বকাপে ৩০ বর্ষী ফরোয়ার্ডের প্রথম গোলটি আসে ১৩ মিনিটে।

ম্যাচের ২৯ মিনিটে অধিনায়ক সিলভার সহায়তায় রিচার্লিসনের পা থেকে আসে ম্যাচের তৃতীয় গোল। সাত মিনিট পর পাকুয়েতার পায়ে স্কোরলাইন ৪-০ করে ফল নিজেদের দিকে অনেকটাই নিশ্চিত করে নেয় ব্রাজিল।

Reneta

বিরতির পর আক্রমণের মেজাজ বেশি সময় ধরে রাখতে পারেনি ব্রাজিল। যেন প্রথমার্ধেই কাজ সেরে ফেলার অলসতা ছিল! ৬৬ মিনিটে রাফিনহা ডানদিক দিয়ে আক্রমণে ওঠেন। নিজে গোল করতে পারতেন, সেটা না করে ব্যাকপাস দেন রিচার্লিসনকে। পা ছোঁয়াতে পারলেই নিশ্চিত গোল ছিল। রিচার্লিসন পারেননি।

ব্রাজিলের দমিয়ে যাওয়ার সুযোগে বেশ কয়েকটি আক্রমণ তৈরি করে কোরিয়া। ৭৬ মিনিটে গোলও আনেন পাক সেউং হো। বাকিটা সময়ে দুদল বেশকিছু আক্রমণ চালালেও জালের দেখা পায়নি আর। বড় হারে কোরিয়ার বিদায় হল, আর মিশন হেক্সায় টিকে থাকল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022টিটেনেইমারফিফা বিশ্বকাপ ব্রাজিলফিফা বিশ্বকাপ সাউথ কোরিয়ারিচার্লিসনসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম ৯৭৪
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT