চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংখ্যাতত্ত্বে কাতার বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ ও স্পেন ফুটবল দলের খেলোয়াড়রা সাক্ষাৎ করছে ও আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাতাসে বিশ্বকাপ ফুটবলের গন্ধ। সোনালী ট্রফি উঁচিয়ে ধরার আশায় ৩২ দল। ফুটবলের মোহময়ী জাদুতে মুগ্ধ হতে অপেক্ষায় কোটি ক্রীড়াপ্রেমী। বিশ্বসেরা খুঁজতে দামামাও বেজে উঠেছে মাসব্যাপী বৈশ্বিক মহাযজ্ঞের। দ্বিতীয় এশিয়ান ও প্রথম মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে তেলনির্ভর কাতার আয়োজন করছে ফুটবলের সর্বোচ্চ আসর।

কি, কেন, কিভাবে— মাঠের হিসেব-নিকেশ ও সমকামী-শ্রমিক ইস্যু ছাপিয়ে অনেককিছু জানার বাকি। সংখ্যাতত্ত্বে সংখ্যায় সংখ্যায় জানতে চেষ্টা বিশ্বকাপের ইতিহাস ও কাতার বিশ্বকাপের সেইসব খুঁটিনাটি।

২০: ১৯৩০ সালে ফুটবলের বৈশ্বিক প্রতিযোগিতাটি শুরুর পর এপর্যন্ত ২০টি বিশ্বকাপ আয়োজন হয়েছে। প্রতিটি বিশ্বকাপের মূলপর্বে ছিল ৩২ দলের লড়াই। ৮ গ্রুপে ভাগ হয়ে সোনালী ট্রফির পেছনে ছুটত সবাই। সেই ফরম্যাটে এটাই শেষ বিশ্বকাপ। এরপর ৪৮ দলের বিশ্বকাপের আয়োজন করবে ফিফা।

Banglabid

৮০: কাতারের আগে অন্যকোনো মধ্যপ্রাচ্যের দেশ বিশ্বকাপের স্বাগতিক হতে পারেনি। বিশ্বকাপেও খেলতে পারেনি কাতার। মরুভূমির দেশটি এবার প্রথমবারের মতো এবং প্রতিযোগিতাটির ৮০তম দল হিসেবে খেলবে বিশ্বকাপ।

৮: ১৯৩০ থেকে এপর্যন্ত ২১ বার বিশ্বকাপ আয়োজিত হয়েছে। আটটি দেশ বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছে ঘুরেফিরে। মহাযজ্ঞে ব্রাজিল শিরোপা জিতেছে সর্বাধিক পাঁচবার। ইতালি ও জার্মানি সোনালি ট্রফি উঁচিয়ে ধরেছে চারবার করে। আর্জেন্টিনা, ফ্রান্স ও উরুগুয়ের দখলে দুবারের করে শিরোপা। স্পেন ও ইংল্যান্ডের ঘরে আছে একটি করে বিশ্বকাপ শিরোপা।

৮০, ০০০: বিশ্বকাপের ভেন্যু বানাতে দুহাত খুলে খরচ করেছে কাতার। ফুটবলের সর্বোচ্চ আসরটি মরুভূমির দেশটির আটটি স্টেডিয়ামে গড়াবে। লুসেইলের লুসেইল স্টেডিয়ামে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। এখানে একসঙ্গে ৮০ হাজার দর্শক ম্যাচ উপভোগ করতে পারবেন। এটিই দেশটির সর্বোচ্চ ধারণক্ষমতার স্টেডিয়াম।

Reneta

২.৬: ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ম্যাচপ্রতি ২.৬টি করে গোল করতে পেরেছিল দলগুলো। কাতারেও এবার জমে উঠবে বল জালে জড়ানোর লড়াই। স্বাগতিক হিসেবে সপ্তম দল হিসেবে কাতারের রয়েছে শিরোপা জেতার সুযোগ। ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেনের মতো বড় দলের বিপরীতে এমন ভাবা কিছুটা অলীকও বটে!

গড়: অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল গড়ে কাতারে এসেছে ৩২ দল। শিরোপার মঞ্চে আর্জেন্টিনা দিয়েছে সবচেয়ে বেশি বয়স্ক দল। মেসি-ডি মারিয়াদের দলের খেলোয়াড়দের গড় বয়স ২৭.৭ বছর। সবচেয়ে কম বয়সের গড়ের দল দিয়েছে যুক্তরাষ্ট্র। তারুণ্য নির্ভর স্কোয়াডে তাদের গড় বয়স বিশ্বকাপের সর্বনিম্ন, ২৪.৫ বছর।

৫ বিলিয়ন: পৃথিবীর মোট জনসংখ্যার অর্ধেক মানুষ এবার বিশ্বকাপ উপভোগ করবে। কাতারেও নেমেছে দর্শক-সমর্থকের ঢল। ইতিমধ্যে ভিনদেশিদের পদচারণায় মুখর হয়ে আছে কাতার।

১৩: এক বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড ফ্রান্সের দাস্ত ফন্টেইনের। ১৯৫৮ বিশ্বকাপে ফরাসি জার্সিতে ১৩ বার জালের দেখা পেয়েছিলেন।

মিরোস্লাভ ক্লোসা: জার্মানির এ স্ট্রাইকার বিশ্বকাপে সর্বোচ্চ গোলকরার রেকর্ড ধরে রেখেছেন। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত চারটি বিশ্বকাপে ২৪ ম্যাচে ১৬ বার জালের খোঁজ পেয়েছিলেন। তালিকায় দুই নম্বরে আছেন দ্য ফেনোমেনন খ্যাত ব্রাজিলিয়ান রোনাল্ডো, ১৫টি।

১১,৫৮১: কাতারের আয়তন ১১,৫৮১ বর্গ কিলোমিটার, যা নিউইয়র্ক শহরের মতো। মধ্যপ্রাচ্যের প্রথম তো বটেই, আয়তনে ছোট দেশ হিসেবে কাতারই প্রথম বিশ্বকাপ আয়োজন করছে।

৪৪ মিলিয়ন ডলার: কাতার বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরা দলটি পাবে এই পরিমাণ অর্থ। রাশিয়া বিশ্বকাপে জয়ী ফ্রান্স পেয়েছিল ৩৮ মিলিয়ন ডলার। কাতারে রানার্সআপ দল পাবে ৩০ মিলিয়ন, তৃতীয় হওয়া দল পাবে ২৭ মিলিয়ন, চতুর্থ স্থান অর্জন করা দেশ পাবে ২৫ মিলিয়ন ডলার।

বাকিরা কে কত: ৫-৮ নম্বরে আসর শেষ করা দলগুলো প্রত্যেকে পাবে ১৭ মিলিয়ন ডলার। নবম থেকে ১৬তম দল পাবে ১৩ মিলিয়ন এবং ১৭ থেকে ৩২ নম্বর অবস্থানে থাকা দলগুলোও খালি হাতে ফিরবে না। প্রতিটি দলকে দেয়া হবে ৯ মিলিয়ন ডলার করে অর্থ পুরস্কার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পর্তুগালফিফা বিশ্বকাপ ব্রাজিলসংখ্যাতত্ত্বসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে তেল আমদানি শুরু হবে: প্রধানমন্ত্রী

পরবর্তী

বিশ্বকাপ: হৃদয়ের লাগি হৃদযন্ত্রের ক্ষতি করবেন না

পরবর্তী
বিশ্বকাপ ফুটবল ম্যাচে উত্তেজিত দর্শকদের উল্লাস. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ: হৃদয়ের লাগি হৃদযন্ত্রের ক্ষতি করবেন না

জাতিসংঘ জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ তহবিল গঠনের অনুমোদন দিয়েছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন

সর্বশেষ

তিন বছর পর মাঠে গড়াচ্ছে ‘প্রথম বিভাগ হকি’, থাকছে না বিদেশি খেলোয়াড়

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির পাথর, রেকর্ড দাবি

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চা শ্রমিকদের ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

নুসরাতের কবরে কাওয়ালি, রাহাতকে ঘিরে তীব্র বিতর্ক

আগস্ট ১৮, ২০২৬

শেষ দিনে শ্রীলঙ্কার দরকার ২৮৮, ভারতের ৬ উইকেট

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT