চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিকে নিয়ে এখনও ভাবেনি নেদারল্যান্ডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম লুসেইলে লিওনেল মেসির দিকে তাকিয়ে থাকবে আর্জেন্টিনা। সেমিফাইনালের লক্ষ্যে নামা লড়াইয়ে প্রতিপক্ষের সেরা তারকার দিকে বাড়তি নজর রাখবে নেদারল্যান্ডসও, এমনই স্বাভাবিক। ডাচ রক্ষণের তারকা নাথান আকে অবশ্য শুনিয়েছেন ভিন্ন কথা। মেসি নয়, পুরো আলবিসেলেস্তে দল নিয়েই ভাবছেন তারা।

শিরোপার লড়াইয়ে আরেকধাপ এগোতে শনিবার রাত একটায় মুখোমুখি হবে দুদল। লুইস ফন গালের দল নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। ক্লাব ফুটবলে ম্যানচেস্টার সিটির সতীর্থ জুলিয়ান আলভারেজ ও মেসিকে প্রশংসায় ভাসিয়ে আকে জানিয়েছেন, সেমিতে ওঠার চেষ্টায় কেউ কাউকে একবিন্দু ছাড় দেবেন না।

আলবিসেলেস্তে অধিনায়ককে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আখ্যা দিয়ে আকে বলেছেন, ‘মেসিকে আটকানো অনেক কঠিন হবে। এ ব্যাপারে অবশ্য এখনও কথা বলিনি। কয়েকটা দিন নির্ভার কাটিয়েছি, এখনও মেসিকে নিয়ে ভাবিনি।’

মেসিকে নিয়ে না ভাবলেও কোয়ার্টারে সবচেয়ে বড় বাধা লিওনেল স্কালোনির পুরো দলই, সেটা নিয়ে ভাবছেন ফন গালের শিষ্যরা। সব আর্জেন্টাইনের উপর নজর রাখছেন আকে, ‘এটা শুধু মেসিকে ঘিরে নয়। তাদের আরও দারুণ সব খেলোয়াড় আছে। কোয়ার্টারে দুর্দান্ত একটি খেলা হতে চলেছে।’

ক্লাব সতীর্থ আলভারেজকে প্রশংসায় ভাসিয়ে আকে শুনিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইংরেজিতে দুর্বলতার কথাও, ‘মাঠে জুলিয়ান দুর্দান্ত খেলোয়াড়, মাঠের বাইরেও দারুণ মানুষ। তবে কিছুটা চুপচাপ। তিনি এখনও ইংলিশ শিখে নিচ্ছেন এবং সত্যিই ভালোভাবে বলতে পারছেন।’

শুক্রবার বাংলাদেশ সময় রাত ১টায় লুসেইল স্টেডিয়ামে কে হাসবে? সেটা বলবে সময়ই। আপাতত জম্পেশ লড়াই দেখতে মুখিয়ে বিশ্বকাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকেআলভারেজকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনামেসিলুসেইল স্টেডিয়ামসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬

পাকিস্তানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, হারিয়েছে স্বর্ণ

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল, তারা বিশ্ববিদ্যালয়ে পাঠদানের অধিকার রাখে না: মাহফুজ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT