চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ ঢেকে কিসের প্রতিবাদ জার্মানির?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

মাঠের লড়াইয়ে দুর্দান্ত ফুটবল খেলা জাপানের কাছে হেরে বড় ধাক্কাই খেয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পরাজয় তো বটেই, খেলা শুরুর আগে দলটির আরেক কাণ্ড নিয়েও চলছে তোলপাড়। এদিন মুখ ঢেকে প্রতিবাদ জানিয়েছেন জার্মানির খেলোয়াড়রা। কিসের প্রতিবাদ ছিল?

ফিফা আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সমকামিতাকে সমর্থন করা ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড বেঁধে কোনো দলের খেলোয়াড় মাঠে নামলে তা ভালো চোখে দেখা হবে না। সেক্ষেত্রে জরিমানা এবং একটি হলুদ কার্ডের ঝুঁকি ফুটবলারদের থাকবে।

কাতারের নিয়ম ও ফিফার এমন পদক্ষেপ সমর্থন করেনি জার্মানি, ইংল্যান্ডসহ ইউরোপের কয়েকটি দেশ। জাপানের বিপক্ষে ম্যাচের আগে অফিসিয়াল ফটোসেশনের সময় জার্মান দলের ফুটবলাররা সেটারই প্রতিবাদ করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, ম্যানুয়েল নয়্যারের দল হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে। মানে কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়ার প্রতিবাদ করছে।

পরে এ সম্পর্কে অফিসিয়াল টুইটার পাতায় জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে বলেছে, ‘এটা কোনো রাজনৈতিক বিবৃতি না। মানবাধিকার নিয়ে সমঝোতা চলে না। মানুষের সমান অধিকার থাকা উচিত। তবে সেটা এখানে মানা হয়নি। সেই কারণেই এই বার্তাটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর্মব্যান্ড পরতে না দেয়া মানে কথা বলার স্বাধীনতা কেড়ে নেয়া। তবে আমরা আমাদের জায়গাতেই আছি।’

‘আর্মব্যান্ডের মাধ্যমে আমাদের অবস্থান জানাতে চেয়েছিলাম। জার্মানি জাতীয় দলেও আমরা এটা করে থাকি। বৈচিত্র্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। জাতিগতভাবে ঐক্যের মাধ্যমে আমরা আমাদের কণ্ঠ শোনাতে চেয়েছিলাম।’

Reneta

ঘটনার এখানেই শেষ নয়। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফাসের হাতে ‘ওয়ান লাভ’ আর্মব্যান্ড দেখা যায়। তিনি ভিআইপি বক্সে বসে খেলা দেখেছেন। তার ঠিক পাশেই বসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

দোহায় পৌঁছানোর পর ফাসের বলেন, ‘যেভাবে ফুটবল সংস্থাগুলোকে চাপে ফেলা হচ্ছে তা একেবারেই উচিত নয়। অত্যাচার এবং বৈষম্যের বিরুদ্ধে ফিফা আমাদের পাশে দাঁড়াচ্ছে না, এটা ভাবাই যায় না। আধুনিক সময়ে এই কাজ একেবারেই ঠিক নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ ২০২২ফিফাফিফা বিশ্বকাপ জার্মানিসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আনসার-ভিডিপির হাত ধরেই প্রতিটি গ্রাম হবে উন্নয়নের কেন্দ্র: প্রধানমন্ত্রী

মে ২০, ২০২৬
ছবি: ডা. অভিজিত শর্ম্মা (প্রতিনিধি)।

ওএসডি হয়েছেন কিশোরগঞ্জের সিভিল সার্জন

মে ২০, ২০২৬

ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ঘোষণা করতে যাচ্ছে ইরান

মে ২০, ২০২৬

ইরানে নতুন হামলা হলে যুক্তরাষ্ট্রকে বড় চমক: আরাঘচি

মে ২০, ২০২৬

দেশের কিছু অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

মে ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT