চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেমন ছিল রোলারকোস্টার গ্রুপ স্টেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৫ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিন। প্রথম রাউন্ডটি ছিল অত্যন্ত ঘটনাবহুল এবং আলোচনা-সমালোচনায় ভরা। কেমন ছিল উত্তেজনা, আবেগ, আনন্দ আর অশ্রুভরা কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ড।

গ্রুপ স্টেজে ‘এ’ গ্রুপের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে দলটির উত্তীর্ণ হওয়ার কথা ছিল তারা পেরেছে। সাদিও মানেকে ছাড়াই দ্বিতীয় পর্বে গিয়েছে সেনেগাল। মানের জন্য এতোটুকু করা বোধহয় তাদের কর্তব্যই ছিল। আর একদম তরুণে ঠাসা নেদারল্যান্ডস গ্রুপ টপার হিসেবে কোয়ালিফাই করেছে।

হোস্ট কাতারের যদিও আরও একটু ভালো খেলা উচিত ছিল, কিন্তু তারা সেটি করে দেখাতে পারেনি। ইকুয়েডর এই বিশ্বকাপের প্রথম ম্যাচে কাতারের বিপক্ষে দারুণ শুরু করলেও তাদের খেলা ধরে রাখতে পারেনি। গ্রুপ বি-তেও কিন্তু চিত্রটি স্বাভাবিক। ইংল্যান্ড এবং ইউএসএ কোয়ালিফাই করেছে। খারাপ খেলেছে গ্যারেথ বেলের ওয়েলস। আস্থা এবং খেলোয়াড়দের ভেতর যোগাযোগ ছিল না মোটেই।

ইরান-ও তার সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। অন্তত তাদের ফাইটিং মেন্টালিটি একদমই দেখা যায়নি। এই গ্রুপে ইংল্যান্ড ৯টি গোল করে এবং ২টি গোল খেয়ে টুর্নামেন্টের গ্রুপ স্টেজে গোল পার্থক্যে অর্জন করেছে ৭। সে হিসেব করলে পুরো গ্রুপ স্টেজে একদম টপ পজিশনে ছিল ইংল্যান্ড। গ্রুপ সি-তে আর্জেন্টিনার জন্য সৌদি আরবের বিপক্ষে শুরুটা ভালো না হলেও শেষটা অসাধারণ হয়েছে মেসির নেতৃত্বে।

শুধু মেসির কথা বললেই শেষ হয় না। আর্জেন্টিনা দারুণ একটি দল হয়ে খেলছে। হেড কোচ লিওনেল স্কালোনি এবং সাপোর্ট স্টাফ আর্জেন্টিনার প্রথম ম্যাচের পর দলকে যেভাবে উদ্বুদ্ধ করেছেন, তা সত্যিই প্রশংসনীয়।

সংবাদ সম্মেলনে বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকদের ধন্যবাদ দিয়েছেন স্কালোনি। এ বিষয়টি আমাদের জন্য ছিল একদমই ভিন্ন স্বাদের। অবশ্যই আনন্দের এবং গৌরবের। তবে খুব খারাপ লেগেছে মেক্সিকোর জন্য। তাদের সেই যোগ্যতা ছিল দ্বিতীয় রাউন্ডে যাওয়ার। কিন্তু ভাগ্যের পরিহাসে, মেক্সিকো বাদ পড়লেও লাকি পোল্যান্ড কোয়ালিফাই করেছে। লেভান্ডোভস্কির দুর্বল পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো।

Reneta

গ্রুপ ডি-তে ফ্রান্স ছিল মারাত্মক আগ্রাসী আর ক্ষিপ্র। তারা কোয়ালিফাই করেছে গ্রুপ টপার হয়ে। যদিও তিউনিশিয়ার কাছে হেরেছে তাদের বেঞ্চের দলটিকে খেলিয়ে। অন্যদিকে দুর্দান্ত কাজ করে বসেছে অস্ট্রেলিয়া। ডেনমার্কের মতো শক্তিশালী দলকে গ্রুপ পর্বের শেষ খেলায় হারিয়ে পেয়েছে সেকেন্ড রাউন্ডের টিকিট।

গ্রুপ ই- অঘটনের গ্রুপ। পরপর দু’বারের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বাদ পড়ল জার্মানি। এটি এমনই একটি গ্রুপ ছিল যেখানে শেষদিনে চারটি দলেরই কোয়ালিফাই করার সুযোগ সৃষ্টি হয়েছিল। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি আর স্পেনকে পেছনে ফেলে এশিয়ার অন্যতম সেরা দল, এবারের বিশ্বকাপের ডার্কহর্স, জাপান গ্রুপ টপার হয়ে কোয়ালিফাই করে।

গ্যালারিজুড়ে জাপান সমর্থকদের আনন্দের কান্না আমাদেরও চোখ ভিজিয়েছে। দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফাই করে স্পেন। গ্রুপ এফ- এখানেও অঘটন। গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট বেলজিয়াম বাদ পড়ল। গতবারের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে পেছনে রেখে গ্রুপ টপার হল মরক্কো।

গ্রুপ ‘ই’ এবং গ্রুপ ‘এফ’ ছিল এবারের প্রথম রাউন্ডের সবচেয়ে আকর্ষণীয় দুটো গ্রুপ যেখানে বিশ্বকাপের দাবিদার দু’টি দল বাদ পড়ল: জার্মানি এবং বেলজিয়াম। গ্রুপ জি-র সবচেয়ে বড় ধাক্কা ছিল সার্বিয়ার বিপক্ষের ম্যাচে নেইমারের চোট। যা থেকে সেরে ওঠা খুব সহজ নয় বলেই মনে হচ্ছে। নকআউট পর্বে এমনকি পুরো বিশ্বকাপে নেইমারের দেখা মিলবে কি না তা বলা বেশ মুশকিল।

যোগ্যতর দল হিসেবে ব্রাজিলের পরই এই গ্রুপে দ্বিতীয় হয়ে পরবর্তী পর্বে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। তবে ক্যামেরুন খেলেছে দারুণ একটি ম্যাচ। বিশ্বকাপে প্রথম কোনো আফ্রিকান দলের কাছে হারল ব্রাজিল। যদিও টিটে তার বেঞ্চের দলটিকে খেলান যেখানে ৯ জনই ফার্স্ট টিমে খেলার সুযোগ পায়। সেই দলটির-ও কিছু খেলোয়াড় বদলে বি-টিমের তিনজনকে মাঠে নামান টিটে।

উদ্দেশ্য ছিল দ্বিতীয় পর্বের জন্য মূল দলের খেলোয়াড়দের বিশ্রামে রাখা। তার সিদ্ধান্ত ঠিক ছিল দ্বিতীয় এই অর্থে যে, কোন খেলোয়াড়রা দুর্বল তা স্পষ্ট দেখা গেছে আর টিটে গুরুত্বপূর্ণ ম্যাচে যাদের মূল একাদশে খেলান, তার পেছনের কারণটার-ও ব্যাখ্যা পাওয়া গেছে।

গ্রুপ এইচ-এ উরুগুয়ে অনেক ভালো খেলেও দ্বিতীয় পর্বে যেতে পারল না। সুয়ারেজের কান্না চোখে লেগে থাকবে বহুদিন। এটাই যে ছিল তার এবং কাভানির শেষ বিশ্বকাপ। পর্তুগাল তেমন ভালো না খেলেও গ্রুপ টপার হয়ে দ্বিতীয় রাউন্ডে গিয়েছে। সবচেয়ে ঘটনাবহুল ম্যাচে সাউথ কোরিয়া ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে যেভাবে কোয়ালিফাই করেছে, সেটি ছিল সত্যিই ঐতিহাসিক এক মুহূর্ত।

সনের দুর্দান্ত অ্যাসিস্ট মনে থাকবে অনেকদিন। গ্যালারিতে সাউথ কোরিয়ার দর্শকদের আনন্দের কান্না আমাদেরও আনন্দের কান্নায় ভাসিয়েছে। মোদ্দা কথা, গ্রুপ স্টেজে কোনো দলই ৯ পয়েন্ট অর্জন করতে পারেনি। অর্থাৎ, তিনটি ম্যাচ জিততে পারেনি। আর বেশ বড় দল বাদ পড়েছে গ্রুপ স্টেজ থেকেই। আজ কিছুক্ষণ পরই শুরু হবে রাউন্ড অব সিক্সটিনের খেলা। এই ব্র্যাকেটে নেদারল্যান্ডস খেলবে ইউএসএ’র সাথে।

আর, হটফেভারিট আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়ার সাথে। আশা করছি আরও জমজমাট হয়ে উঠবে দ্বিতীয় রাউন্ড। দারুণ কিছু মুহূর্ত দেখতে পারবে বিশ্ব। বিশ্বকাপের আনন্দে আর দুঃখে মিলেমিশে একাকার হবে সবাই। এই তো বিশ্বকাপ। এই বিশ্বকাপের জন্যই চার-চারটি বছর ধরে সারাবিশ্বের মানুষ অপেক্ষায় থাকে। অসাধারণ কিছু দেখার অপেক্ষায় রইলাম আমরাও।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতার বিশ্বকাপ-2022ফলস নাইনফিফা বিশ্বকাপ অস্ট্রেলিয়াফিফা বিশ্বকাপ আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ পর্তুগালফিফা বিশ্বকাপ পোল্যান্ডফিফা বিশ্বকাপ ফ্রান্সমানেসেমিলিড ফিফা বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT