চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের বাকি ২২ দিন: কখনও জয় পায়নি যে দেশগুলো

তামীম সানিয়াত তন্ময় তামীম সানিয়াত তন্ময়
৫:০২ অপরাহ্ণ ২০, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফিফা বিশ্বকাপ, যেখানে দেখা হয় স্বপ্ন, জেগে ওঠে জাতি, একটি গোলের জন্য হৃদয় ধড়ফড় করে সমগ্র জাতির। এ আসরে নতুন নায়কের জন্ম হয়, পুরনো তারকারা হয়ে ওঠেন কিংবদন্তি। কেউবা ইতিহাস গড়েন, আবার কেউ লড়াই করে ইতিহাসে নাম লেখান জয় না পেলেও। অনেকেই আছেন, যারা বিশ্বকাপের মাঠে এসেছেন বারবার, ঘাম ঝরিয়েছেন, কিন্তু জয়ের স্বাদ একবারের জন্যও পাননি।

সবচেয়ে আলোচিত নামগুলোর মধ্যে প্রথমে আসবে কানাডা। উত্তর আমেরিকার দেশটি বিশ্বকাপ খেলেছে ১৯৮৬ এবং ২০২২ সালে। দুই বিশ্বকাপে ৬টি ম্যাচ খেলে সবেই হার। একটি ড্র পর্যন্ত নেই। ২০২২ সালে শক্তিশালী দল নিয়ে আসলেও ভাগ্য তাদের সহায় হয়নি।

২০২২ সালের আয়োজক দেশ কাতার। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আয়োজক হিসেবে গ্রুপপর্বের ৩ ম্যাচেই হেরে যাওয়া দল। ঘরের মাঠে নিজ দর্শকদের সামনে জয়হীন থাকা তাদের জন্য ছিল অবিশ্বাস্য হতাশার।

Banglabid

২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নেয় পানামা। অভিষেকে ৩টি ম্যাচ, সবেই পরাজয়। কোন পয়েন্ট নেই। কনক্যাকাফ অঞ্চল থেকে এসে বিশ্বের সেরা দলগুলোর মুখোমুখি হওয়াটা ছিল তাদের বড় অর্জন।

১৯৮৬ সালে একবারই বিশ্বকাপ খেলেছে ইরাক। তিন ম্যাচ, সবেই হার। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে উঠে আসা দলটির জন্য বিশ্বকাপে অংশগ্রহণই ছিল ঐতিহাসিক মুহূর্ত।

আফ্রিকার ফুটবলের অন্যতম শক্তি মিশর। তিনবার বিশ্বকাপে খেলে ৫টি হারের পাশাপাশি দুটি ড্র করতে পেরেছে। ২০১৮ সালে মোহাম্মেদ সালাহর নেতৃত্বে তারা এসেছিল বিশ্বমঞ্চে, কিন্তু জয় অধরা রয়ে গেছে।

Reneta

বিশ্বকাপে ৬ ম্যাচের সবেই পরাজিত হয়েছে এল সালভাদর। ১৯৮২ সালে হাঙ্গেরির কাছে ১০-১ গোলে হার এখনও বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় পরাজয়।

তিনবার বিশ্বকাপ খেলা বলিভিয়া হেরেছে ৫টি আর ড্র করেছে এক ম্যাচে। ১৯৮২ এবং ২০১০ সালে দুবার বিশ্বকাপে অংশ নেয়া নিউজিল্যান্ডের ঝুলিতে আছে তিনটি ড্র ও তিনটি হার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরাককাতারকানাডাপানামাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ কাউন্টডাউনবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT