চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেক্সিকোয় যত লাতিন ম্যাজিক

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৩:১৩ অপরাহ্ণ ১৪, মে ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

ফুটবল বিশ্বকাপ মানেই ইউরোপের সাথে নর্থ ও লাতিন আমেরিকা মহাদেশের আধিপত্যের যুদ্ধ। বিশ্বকাপের ট্রফি জয় কিংবা বিশ্বকাপ আয়োজন, দুই বিষয়েই চলছে ৯৬ বছরের ঐতিহ্যের লড়াই। এপর্যন্ত ১১ বার ইউরোপে বসেছে বিশ্বকাপের আসর। আর ১৯৩০ সালে উরুগুয়ের প্রথম আসরসহ লাতিন আমেরিকা ৫ এবং নর্থ আমেরিকা ৪ বার আয়োজন করেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।

গত ২২ আসরে ১২ বার বিশ্বকাপ ট্রফি গেছে ইউরোপে। ব্রাজিলের ৫ ও আর্জেন্টিনার তিনসহ অ-ইউরোপীয় দেশের বিশ্বকাপ জয় ১০ বার।

বিশ্বকাপ উম্মাদনায় মেক্সিকো

দুই ক্ষেত্রে আমেরিকাকে পেছনে ফেললেও মেক্সিকোর বিশ্বকাপ আসর মানেই লাতিনদের জয়জয়কার। এককভাবে সর্বাধিক ৩ বার আয়োজক হওয়ার রেকর্ড গড়তে চলেছে নর্থ আমেরিকার দেশ মেক্সিকো। দেশটি বিশ্বকাপ আয়োজক মানেই লাতিনদের বর্ণালী সাফল্য। মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের সাক্ষী হিসেবে হয়ে গেছে ইতিহাসের ধারক। ১৯৭০ সালে ফুটবল সম্রাট পেলে ব্রাজিলের তৃতীয় বিশ্বকাপ মেক্সিকোর স্তাদিও আজতেকাতেই জিতেছিলেন।

১৬ বছর পর মেক্সিকো দ্বিতীয়বার বিশ্বকাপ আয়োজন অবিস্মরণীয় হয়ে আছে ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনার প্রথম বিশ্বকাপ জয়ের গৌরবে।

ওয়েস্ট জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা

এবার মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ফাইনালে না হলেও উদ্বোধনী ম্যাচের ভেন্যু এটি। মোট ১৩টি ম্যাচ আয়োজনের দায়িত্ব পাওয়া দেশটি আয়োজন করবে তিনটি নকআউট রাউন্ডের ম্যাচ। এরমধ্যে শেষ বত্রিশের দুই এবং শেষ ষোলোর একটি ম্যাচের আয়োজক আজতেকা সভ্যতার ধারক দেশটি।

Reneta

নকআউট রাউন্ডের তিনটি ম্যাচের যেকোনোটি হতে পারে দুই লাতিন ফেভারিট ব্রাজিল বা আর্জেন্টিনার ভেন্যু। হয়তো সেভাবেই মেক্সিকো আবারও হতে পারে লাতিন আমেরিকার বিশ্বকাপ জয় অভিযানের সাক্ষী। পেলে, ম্যারাডোনার পর মেসি, নেইমার বা অন্যকোন লাতিন ফুটবল রাজপুত্রের উত্থানের প্রত্যক্ষদর্শী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোমেক্সিকোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT