চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

জাহিদ রহমান জাহিদ রহমান
৪:২৬ অপরাহ্ণ ২৭, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

এই বিশ্বকাপের এক চমকপ্রদ গল্প আফ্রিকার দ্বীপদেশ কেপ ভার্দে। গ্রুপ এইচ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে দেশটি প্রমাণ করেছে ইচ্ছেশক্তি কতদূরে নিয়ে যেতে পারে। মাত্র ৫ লাখ মানুষের দেশ হওয়া সত্ত্বেও, তাদের ফুটবল দল গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে ফুটবলের পরাশক্তি স্পেন ও উরুগুয়ের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে। আজ শেষ ম্যাচে সৌদি আরবকে হারাতে পারলে এই দেশটির ফুটবল ইতিহাস আরও আলোকিত হতো। কিন্তু ড্র করেই সন্তষ্ট থাকতে হয়েছে। শেষপর্যন্ত অপরাজিত থেকে রানার্সআপ হয়ে দ্বিতীয় পর্বে ওঠার গৌরব অর্জন করেছে। এইতো কিছুদিন আগেও এই দেশের নাম কেউ জানতো না। কিন্তু ফুটবল তাদেরকে সারাবিশ্বে পরিচয় করে দিয়েছে। প্রথমবারের মতো বিশ্বকাপে এসেই দেশটি রীতিমতো বাজিমাত করেছে।

এদিকে কেপ ভার্দের মতো আজকের দিনটিও আনন্দময় হতে পারত ইরানের জন্য। কিন্ত তা হয়নি। গ্রুপ ‘জি’ থেকে বেলজিয়াম এবং মিশরের দ্বিতীয় রাউন্ডে ওঠা নিশ্চিত হয়েছে। ইরান এই গ্রুপে অপরাজিত হয়ে তৃতীয় স্থানে। কিন্ত আগামীকালের ফলাফলের উপর তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া নির্ভর করছে। আজ ইরানের দুভার্গ্যই বলা যায়। খেলার ৫ মিনিটের সময় মিশর এগিয়ে গেলেও ৬ মিনিটে পেনাল্টি পায় ইরান। কিন্তু মেহদি তারেমি পেনাল্টি মিস করেন। অবশ্য এর কয়েক মিনিট পরেই অর্থাৎ, ১৪ মিনিটের সময় ইরানের রেজিয়ায়িন গোল শোধ করে ইরানকে উজ্জ্বীবিত করেন। এরপর দুপক্ষই গোল করতে মরিয়া হয়ে ওঠে। শেষদিকে ইরান বিশাল চাপ তৈরি করে।

এই ম্যাচের নাটকীয় সমাপ্তি হতে পারত। কেননা ইরানের সবচেয়ে নাটকীয় মুহূর্ত আসে খেলার যোগ করা সময়ে। তুমুল এক আক্রমণ থেকে ইরানের শোজা খলিলজাদেহ গোল করেন, যা ইরানকে সরাসরি নকআউটে তুলে দেওয়া প্রতিধ্বনিত করে। কিন্তু ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। খেলা শেষে তাই ইরানের খেলোয়াড়দের কাঁদতে দেখা যায়। এখন ইরানের নকআউটে ওঠার ভাগ্য সম্পূর্ণভাবে অন্য গ্রুপগুলোর ফলাফলের উপর নির্ভর করছে।

Banglabid

দেশের জাতীয় দলের সাবেক ফুটবলার কাজী কামাল বলছিলেন, ‘এবার বিশ্বকাপে আসা নতুন টিম এবং ছোট টিমগুলো দুর্দান্ত পারফর্ম করেছে। বিশেষ করে আফ্রিকার কেপ ভার্দে, এই অচেনা অজানা দেশটি এখন ফুটবলের কারণেই বিশ্বময় পরিচিত হয়ে উঠেছে। এই দেশকে কেউ চিনতো না। কিন্তু ফুটবল তাদেরকে গৌরোবান্বিত করেছে। কাজী কামাল ইরানের খেলাকেও খুব পজিটিভলি দেখছেন। তার মতে, একটি দেশ যুদ্ধের নির্মমতা আর নানান নিষেধাজ্ঞা মাথায় নিয়ে যেভাবে প্রথম পর্ব শেষ করল, সেটি নিঃসন্দেহে গৌরবের। তবে ইরান সরাসরি দ্বিতীয় রাউন্ডে যেতে পারলে সেটা হতো আরও মর্যাদার। কিন্তু দুর্ভাগ্য তাদের। আজকের ম্যাচে ভাগ্যের সহায়তা তারা পায়নি। হয়ত ইরানকে দ্বিতীয় রাউন্ডে যেতেও দেওয়া হবে না, এমনটিও হতে পারে।’

কাজী কামাল আশির দশকের নামকরা লেফট ব্যাক। আবাহনী ও মোহামেডানের হয়ে সেই ফুটবলের সোনালী দিনে মাঠ মাতিয়েছেন। জাতীয় দলের হয়েও খেলেছেন দীর্ঘদিন। পরিশ্রমী লেফট ব্যাক হিসেবে খ্যাত ছিলেন। কলাবাগানে থাকেন। কাজী কামাল বরাবরই ব্রাজিলের সমর্থক। একসময় ব্রাজিলের রোনাল্ডো ও রোনালদিনহো খুব পছন্দ করতেন। তাদের খেলা এনজয় করতেন। কিন্তু এখন মেসিই তার চোখে সেরা ফুটবলার।

কাজী কামাল বললেন, ‘বয়স হলেও মেসি মাঠে অনবদ্য। দারুণ খেলছেন। মাঠে মনে হয় মাঝে মাঝে হাঁটাহাঁটি করছেন। কোন চাপ নেই। কিন্তু পায়ে বল পাওয়ার পর পরই গোল দেওয়া ও গোল তৈরি করার যে স্টাইল সেটা ভীষণ মনোমুগ্ধকর। ছেড়েফুঁড়ে বের হওয়ার প্রবণতা তার। এখানেই মনে হয়েছে সে অন্যগ্রহের। সামনের ম্যাচে মেসিকে আরও আগ্রাসী দেখা যাবে। মেসি থামবে বলে মনে হয় না।’

Reneta

বিশ্বকাপের চ্যাম্পিয়ন প্রসঙ্গে কাজী কামালের পর্যবেক্ষণ হল- দ্বিতীয় রাউন্ড থেকে সবকিছু স্পষ্ট হবে। দ্বিতীয় রাউন্ডে বড় দলগুলো আরও গুছিয়ে খেলবে। সেসময় ছোট দলগুলো ব্যাকফুটে চলে যাবে। বললেন, ‘এবার কে চ্যাম্পিয়ন হবে বলা যেমন কঠিন তেমনি এটাও সত্য, বিগত দিনের চ্যাম্পিয়নরাই অবশেষে ফাইনালে যাবে। এর বাইরে মধ্য ও নিচের দলগুলো তেমন কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, এবার অনেক অঘটন ঘটবে। ব্রাজিলের ধাপে ধাপে উত্থান পজিটিভ মনে হয়েছে।’

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ জাপান না হলে কাজী কামাল খুব খুশি হতেন। বললেন, ‘এশিয়ার এই দেশটি অনেক ভালো খেলছে। কিন্তু ব্রাজিলের সাথে পেরে ওঠা অত্যন্ত কঠিন কাজ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী কামালজাহিদ রহমানটাচ লাইনফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোব্রাজিললিড স্পোর্টসসেমিলিড ২০২৬
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারুণ্যে বিপ্লবে বিদ্রোহী নজরুল: অনন্য গবেষণাগ্রন্থ

পরবর্তী

বাসারকে জীবনানন্দ রূপে দেখে মুগ্ধ আবুল হায়াত!

পরবর্তী

বাসারকে জীবনানন্দ রূপে দেখে মুগ্ধ আবুল হায়াত!

কলম্বিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন পর্তুগাল কোচ

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT