কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিকেল ৪টায় গড়াবে ম্যাচ। লাল-সবুজের দল শক্তিশালী শুরুর একাদশ সাজিয়েছে।
চার ডিফেন্ডার, চার মিডফিল্ডার ও দুই ফরোয়ার্ড নিয়ে স্বাগতিক দল সাজিয়েছেন কোচ সাইফুল বারী টিটু। গতবছর সাফ চ্যাম্পিয়নশিপে সেরা গোলরক্ষকের পুরস্কার জেতা রূপনা চাকমা যথারীতি পোস্টপ্রহরী থাকছেন।
৪ ডিসেম্বর একই প্রতিপক্ষের সঙ্গে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবেন সাবিনা-মারিয়ারা, খেলাটি গড়াবে বিকাল ৩টায়।
বাংলাদেশের শুরুর একাদশ
গোলরক্ষক: রূপনা চাকমা।
ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফিদা খন্দকার, মাসুরা পারভীন।
মিডফিল্ডার: মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা (সহ-অধিনায়ক), ঋতুপর্ণা চাকমা।
ফরোয়ার্ড: তহুরা খাতুন, সাবিনা খাতুন (অধিনায়ক)।








