এবারের ঈদে তৈরি পোশাক শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কোন অস্বস্তিকর পরিস্থিতি হবে না বলে প্রত্যাশা করছেন রপ্তানিকারকরা। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও ব্যাংক ঋণের কারণে দেওলিয়া এবং নন কমপ্লায়েন্স কয়েকটি বড় কারখানায় সমস্যা রয়েছে। তাই নারায়ণগঞ্জ ও গাজীপুর এলাকার কারখানাগুলোর প্রতি বিশেষ নজর রাখতে সরকারকে আহ্বান জানিয়েছেন তৈরি পোশাক শ্রমিক নেতারা।






