চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ের মৌসুম শুরুর আগেই মুজা-সানজানার ‘মাইয়া’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ন ১২, নভেম্বর ২০২৫
বিনোদন
A A

শীত মানেই বিয়ের মৌসুম! রীতি–রেওয়াজের পাশাপাশি বিয়ের প্রতিটি আয়োজনে সংগীত এখন অন্যতম প্রধান অনুষঙ্গ। অনুষ্ঠানে বর ও কনে পক্ষের মানুষেরা দুষ্টু–মিষ্টি কথায় একে–অপরের ওপর প্রভাব বিস্তার করবেন; নৃত্যে করবেন পরাভূত– এটাই সময়ের চাহিদা। আর সেই চাহিদা মেটাতেই নতুন গান নিয়ে এসেছেন সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী মুজা। সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা। গানের নাম ‘মাইয়া’!

‘মাইয়ার কথা আমার এতো ভালো লাগিল/ পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’– গানে এমন কথায় ‘পোলা–মাইয়া’ ধরাশায়ী করতে চেয়েছেন একে অপরকে। মুজা জানান, গানটিতে একজন নারীর সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্বকে প্রাধান্য দেয়ার চেষ্টা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালোলাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বর কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’

‘মাইয়া’ গানটি তৈরির গল্পটা জানাতে গিয়ে মুজা বলেন, ‘উৎসব (বিয়ে) মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনো প্রতিধ্বনি (রিভার্ব) ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি। গানটি পপ জনরার, সঙ্গে কাওয়ালির ভাবটা আছে। সানজানার কণ্ঠ আমার কাছে ভালো লেগেছে জন্যই তার সঙ্গে কাজ করা। তবে আমি জানতাম না যে সে একজন অসাধারণ নৃত্যশিল্পী!’

সংগীতশিল্পী হিসেবে মুজা আরও আগেই পরিচিতি পেয়েছেন। কিছুটা নতুন হলেও দর্শকদের নজর কেড়েছেন ‘মাইয়া’ গানের কণ্ঠশিল্পী ও মডেল সানজানা। তরুণ ও নবীন এ শিল্পী তার সম্পর্কে জানান, ছয় বছর বয়স থেকে গান শিখছেন সানজানা। এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই গানের চর্চা করেন।

গানটি তৈরির পরিকল্পনার কথা জানিয়ে সানজানা বলেন, “মুজার প্রথম গান প্রকাশের সময় থেকেই আমরা পরিচিত। ‘মাইয়া’ গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরেই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।”

পার্থ শেখ পরিচালিত গানটির মিউজিক ভিউওটি দেখার পর খুবই ভালো লেগেছে দুই কণ্ঠশিল্পীর। সানজানা জানান, তার প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে কাজটি। গানটির কোরিওগ্রাফি করেছেন তরুণ কোরিওগ্রাফার হৃদি শেখ। ২০১৮ সালে মুজার প্রথম কাজে তিনি ছিলেন, ২০২৫ সালে ‘মাইয়া’ গানের কোরিওগ্রাফি করলেন। মাঝখানে সবার কাজের পরিধি বেড়েছে, সেটা ভেবে অবাক লাগছিল হৃদি শেখের।

Reneta

তিনি বলেন, “যেহেতু বিয়ের মৌসুমের গান, তাই পরিকল্পনাটাও ওইরকমভাবে করেছি এবং আমাদের ডিওপি তাহসিন (তাহসিন রহমান) ভাইয়ের সঙ্গে ধারণাগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু নৃত্যের মুদ্রাগুলোই গুরুত্বপূর্ণ নয় বরং সেট ডিজাইন, পোশাক, আলো, নৃত্যশিল্পীর সংখ্যা গুরুত্বপূর্ণ উপাদান। এবার পুরুষ নৃত্যশিল্পীদের উপরও জোর দেয়া হয়েছে।”

নৃত্যে কেমন করলেন কণ্ঠশিল্পী মুজা ও সানজানা? হৃদির মতে, “সৃজনশীলতা এবং শিল্পীদের আত্মবিশ্বাসী এবং স্বাভাবিক দেখাচ্ছে কিনা সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে সবার সম্মিলিত প্রচেষ্টা পরিবেশনাকে উজ্জ্বল করে তুলেছে।’ সানজানা বলেন, ’রাতে ডান্স প্র্যাকটিস, সকালে রেকর্ডিং— ঘুম ছিল না। সব স্বপ্নের মতো মনে হয়েছে।”

অট্টহাসি দিয়ে মুজা বলেন, “আমি সম্ভবত সবচেয়ে খারাপ নৃত্যশিল্পী। আমি কখনও এভাবে ডান্স করিনি, কিন্তু গানে এটা দরকার ছিল, তাই করেছি। আমি আমার বাধা অতিক্রম করতে পছন্দ করি।”

‘মাইয়া’ গানটির কথা লিখেছেন মুজা ও বাঁধন। এর সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা। সহনৃত্যশিল্পীরা ছিলেন আরএস প্রোডাকশন থেকে। গানটি প্রকাশ পেয়েছে ৮ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৃত্যশিল্পীবিয়েবিয়ের গানবিয়ের মৌসুমমিউজিক ভিডিওমুজালিড বিনোদনসানজানাহৃদি শেখ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ বাস্তবায়নে সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এপ্রিল ৬, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল সংকটে বোরো চাষ ব্যাহত

এপ্রিল ৬, ২০২৬

নোয়াখালীতে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

এপ্রিল ৬, ২০২৬

চাঁদের বলয়ে আজ প্রবেশ করছে নাসার মহাকাশযান ‘ওরিয়ন’

এপ্রিল ৬, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

এপ্রিল ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT