চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোয়া ও ঢাকার দুই উৎসবে জয়ার ইরানি ছবি ‘ফেরেশতে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

ইরানি ছবিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খবরটি পুরনো। নতুন খবর হলো মুর্তজা অতাশ জমজম পরিচালিত ‘ফেরেশতে’ নামের সেই ছবিটি ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘ফিচার ফিল্ম’ বিভাগে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছে!

এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানানো হয়। এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত এই উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) নামেও পরিচিত। প্রতি বছর নভেম্বরের শেষ দিকে ভারতের উপকূলীয় শহর গোয়ায় এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।

সম্প্রতি ‘ফেরেশতে’ চলচ্চিত্রের অফিসিয়াল পোস্টারও প্রকাশ করা হয়েছে, যে পোস্টারটি ডিজাইন করেছেন চিত্রশিল্পী আজাদ খোরশিদী। ইরানের সিনেমা ‘ফেরেশতে’ চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে জয়া আহসানের ‘সি তে সিনেমা’। তিনি বলেন, ‘ফেরেশতে সিনেমাটি মানবিক মূল্যবোধ ও অনুভূতির মিশেলে তৈরি হয়েছে। বাংলাদেশের সমাজ-সংস্কৃতি ও রীতিনীতির সৌন্দর্য খুব চমৎকারভাবে তুলে ধরেছেন নির্মাতা, যা বিশ্ব দরবারে চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকদেরও ভীষণভাবে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস’।

বাংলাদেশ ও ইরান দুই দেশেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে। জয়া আহসান বলেন, এই সিনেমায় কাজ করাটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল। পরিচালক সহ পুরো টিম ওদের দেশের ভাষায় কথা বলে। তবে চলচ্চিত্রের তো ভাষা নেই। সে কারণে আমরা সবাই অদ্ভুতভাবে সংযোগ করতে পেরেছি ওদের টিমের সাথে’।

সিনেমায় নিজের অভিনীত চরিত্র প্রসঙ্গে জয়া আহসান বলেন, আমাদের দেশের সুবিধা বঞ্চিত মানুষগুলোর মধ্যে যে সংগ্রামী ও সাহসী চরিত্র রয়েছে, আমাদের চারপাশে দেখা এমনই একটি চরিত্রে অভিনয় করেছি’।

এই চলচ্চিত্রে জয়া আহসান ছাড়াও বাংলাদেশের আরো বেশ ক’জন শিল্পী করেছেন। আছেন রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী।

Reneta

পরিচালক মুর্তজা অতাশ জমজমের সাথে সিনেমাটি লিখেছেন বাংলাদেশের মুমিত আল-রশিদ। ফারসি ও বাংলা অনুবাদ করেছেন মুমিত আল-রশিদ ও ফয়সাল ইফরান।

জানা গেছে, শুধু গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-ই নয়, আসছে জানুয়ারিতে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও ‘ফেরেশতে’ নির্বাচিত হয়েছে। ইরান-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত ‘ফেরেশতে’ সিনেমাতে সহ-প্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানরিকিতা নন্দিনী শিমুলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশাহীন মৃধাশাহেদ আলীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
ম্যাচের শেষ মুহূর্তে

গ্রুপপর্বের কোন ম্যাচেই নেইমারকে পাবে না ব্রাজিল

জুন ১৬, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নরা বাদ পড়ে প্রথম রাউন্ডেই, আর্জেন্টিনার ভয় ধরাতে পারে কী সেই ইতিহাস?

জুন ১৬, ২০২৬

রাজধানীর তেজগাঁওয়ে শ্রমিক বিক্ষোভ, যান চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

বেইজিংয়ে নেপাল-চীন বৈঠক: পশ্চিমা সম্পৃক্ততা নিয়ে সতর্কতা

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT