চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় ব্যবধানে এগিয়ে ফেরদৌস, পিছিয়ে মমতাজ-মাহি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

অন্য যে কোনোবারের চেয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ অঙ্গনের প্রার্থীদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। পাক্কা রাজনীতিবীদদের মতো তারাও সংসদ সদস্য হওয়ার দৌড়ে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন। রবিবার দিনভর ভোট প্রদান শেষে এবার ফলাফল বুঝে নেয়ার সময়।

রবিবার সারাদিন ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে গণনা। এরইমধ্যে ঢাকা ১০ আসন থেকে চলমান ভোট গণনায় বড় ব্যবধানে এগিয়ে থাকার আভাস পাওয়া গেল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চিত্রনায়ক ফেরদৌসের।

জানা যাচ্ছে, ফেরদৌসের আসনে মোট ভোটকেন্দ্র ছিলো ১১৯টি। এরমধ্যে এখন পর্যন্ত ৩০টি ভোটকেন্দ্রের ফলাফল জানা গেছে। তথ্য বলছে, আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীকে ফেরদৌস পেয়েছেন ১২০৪৭ ভোট। এই আসনে ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টি প্রার্থী আম প্রতীকে কে এম শামসুল আলম শূন্য, সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী ছড়ি প্রতীকে শাহরিয়ার ইফতেখার শূন্য, ন্যাশনালিস্ট ফ্রন্ট প্রার্থী টেলিভিশন প্রতীকে মো. বাহারানে সুলতান বাহার শূন্য এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে হাজি মো শাহজাহান পেয়েছেন ৪৮২ ভোট।

এদিকে মানিকগঞ্জ-২ আসন থেকে তৃতীয়বারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন সংগীতশিল্পী মমতাজ। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলেও এখন পর্যন্ত ১৯৩টি কেন্দ্রের মাঝে ৭৪টি কেন্দ্রের ফলাফলে পিছিয়ে আছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদ আহমেদ টুলু (ট্রাক)- ৪১,০৪০ ও মমতাজ বেগম (নৌকা)- ২৩,৭৬১ ভোট পেয়েছেন।

প্রচার প্রচারণায় চমক দেখালেও ভোটযুদ্ধে পিছিয়ে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এদিন ভোটগ্রহণের পর রাজশাহীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ফল ঘোষণা শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত রাজশাহী ১ (গোদাগাড়ী-তানোর) আসনের ১৭টি কেন্দ্রের ফল এসে পৌঁছেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে।

এতে দেখা যাচ্ছে, এ আসনের স্বতন্ত্র প্রার্থী ঢাকায় সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন ১১২৯টি ভোট। অন্যদিকে এ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি ওমর ফারুক চৌধুরী ১৭ কেন্দ্রে ৯ হাজার ৪১৬। রাজশাহী-১ আসনে মোট ভোটকেন্দ্র ১৫৮ টি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নির্বাচনফেরদৌসমাহিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পানি ব্যবস্থাপনায় টেকসই সমাধানে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

আগস্ট ৪, ২০২৬

তীব্র তাপপ্রবাহে জাপানের চিড়িয়াখানায় তিন সিংহীর মৃত্যু

আগস্ট ৪, ২০২৬
ছবি: চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম (সংগৃহীত)।

শেখ হাসিনা কোথায় কি বক্তব্য দিচ্ছে তা প্রসিকিউশনের বিচার্য বিষয় নয়: চিফ প্রসিকিউটর

আগস্ট ৪, ২০২৬

বিরোধী দলের পরামর্শ আমরা গ্রহণ করব: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৪, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নবম শ্রেণি পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করল পর্তুগাল

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT