২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে।
আজ (২১ ডিসেম্বর) বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।
পরীক্ষার সময়সূচি বা রুটিনও আজ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।
এবছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে বলেও জানা গেছে।







