চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ১ কোটি টাকা অনুদান দেবে এফবিসিসিআই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৪ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৩
অর্থনীতি
A A
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য এফবিসিসিআই থেকে অনুদান প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

এফবিসিসিআইর সভাপতি জনাব মো. জসিম উদ্দিন বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের পর এফবিসিসিআই’র পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে সহায়তা করতে ১ কোটি টাকা অনুদানের ঘোষণা দেয়া হয়।

রোববার ৯ এপ্রিল দুপুরে বঙ্গবাজারে ঘটনাস্থল পরিদর্শন করে তিনি এই ঘেষণা দেন। এ সময় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এগিয়ে আসতে দেশের সব ব্যবসায়ীর প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি।

এফবিসিসিআই সভাপতি বলেন, আমি দেশের বাইরে ছিলাম। সকালে ওমরাহ শেষ করে দেশে এলাম। আমাদের সংগঠনের সহ-সভাপতি এর আগেও এখানে এসেছেন। এই ঘটনা ব্যবসায়ীদের জন্য খুবই দুঃখজনক। এখানকার ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ব্যবসা করে এই রোজার মাসে।

Banglabid

তিনি আরও বলেন, এই মার্কেটটির একটা স্থায়ী সমাধান দরকার। এই জন্য দোকান মালিক সমিতিকে আহ্বান জানাই এটার একটি ব্যবস্থা করার জন্য। প্রয়োজনে এফবিসিসিআই তাদের পাশে থাকবে। ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো তাদের পাশে দাঁড়ানোর জন্য। ব্যবসায়ীরা পাশে দাঁড়ালে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে।’

এসময় এফবিসিসিআইর সহ-সভাপতি জনাব এম এ মোমেন, জনাব মো. আমিন হেলালী, জনাব মো. হাবিব উল্লাহ ডন, জনাব এম এ রাজ্জাক খান রাজ, পরিচালকবৃন্দসহ বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৪ এপ্রিল ভোরে ঢাকার অন্যতম বড় পোশাক মার্কেট বঙ্গবাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে অর্ধশত ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পুলিশ, র‌্যাব, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তার আগেই আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৫ হাজারের বেশি দোকান। ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের ২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

Reneta

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআইবঙ্গবাজার অগ্নিকাণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বামীর শেষকৃত্যের কয়েক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু

পরবর্তী

রশিদের হ্যাটট্রিক ছাপিয়ে কলকাতাকে জেতাল রিংকুর টানা ৫ ছক্কা

পরবর্তী
কলকাতার ক্রিকেটার ব্যাটিং করে, উইকেটের পাশে দাঁড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

রশিদের হ্যাটট্রিক ছাপিয়ে কলকাতাকে জেতাল রিংকুর টানা ৫ ছক্কা

বয়স্ক ব্যক্তি, গুরুতর অসুস্থ, চিন্তিত মুখাবয়ব, বাংলাদেশি পুরুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড

সর্বশেষ

আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬

হাসপাতালে পরীক্ষা শেষে আবার কারাগারে ইমরান খান

আগস্ট ২১, ২০২৬

জার্মানিতে দক্ষ কর্মীর সংকট

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT