জনপদ

শিশু কন্যাকে হত্যা করে বাবার আত্মহত্যা!

জনগণ ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশু কন্যাকে হত্যা করে বাবার আত্মহত্যার ঘটনাস্থলে মানুষের ভিড় ও পুলিশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশাল নগরীর কাউনিয়ায় পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে জবাই করে বাবা আত্মহত্যা করেছে। বুধবার (১২ জুন) সকালে কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশে স্বপ্ন বিলাস ভবনের চারতলায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আরাফাত হাসান জানিয়েছেন, নিহতদের লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। হত্যার শিকার শিশুকন্যা হলো পাঁচ বছর ৪ মাস বয়সী রাবেয়া বশরী রোজা। তাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করা বাবা হলো নাঈম হাওলাদার (৩৫)। নাঈম বরিশাল জেলার উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের গাড়ির চালক।

পরিবারের বরাতে এসআই আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে, সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে কন্যাকে জবাই করে। পরে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে। সামনের রুমে বোন থাকলেও তারা টের পায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…