আন্তর্জাতিক

টিকটকে আসক্ত কিশোরীকে গুলি করে হত্যা করলেন বাবা

মোবাইল স্ক্রিনে টিকটক অ্যাপের লোগো দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ডিভাইসে টিকটক অ্যাপের লোগো দেখানো হয়েছে, যা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বোঝায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টিকটক ভিডিও তৈরি করার জন্য পাকিস্তানে ১৫ বছর বয়সী এক মার্কিন কিশোরীকে গুলি করে হত্যা করেছেন তার বাবা এবং চাচা। টিকটকে ভিডিও ছাড়াও মেয়ের পোশাক এবং জীবনযাত্রা নিয়েও আপত্তি জানাতেন বাবা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হত্যা মঙ্গলবার দেশটির কোয়েটা শহরে এই ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, প্রথমিকভাবে হত্যার জন্য অজ্ঞাত কাউকে দোষী ভাবছিল পুলিশ। কিন্তু তদন্তের পর কিশোরী হিরার বাবা নিজের মেয়েকে হত্যার কথা স্বীকার করেন।

মার্কিন নাগরিকত্ব পাওয়া বাবা আনোয়ার উল-হক বলেন, মেয়ের ভিডিওগুলো ‘আপত্তিকর’ ছিল। তিনি তার মেয়েকে ভিডিও তৈরি বন্ধ করতেও বলেছিলেন কিন্তু সে শোনেনি। আর তাই সম্মান রক্ষার্থে তিনি এমনটা করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পর মামলাটি আরও তদন্তের জন্য সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন উইং-এ স্থানান্তর করা হয়েছে।

উল্লেখ, পাকিস্তানে ৫ কোটি ৪০ লক্ষেরও বেশি মানুষ টিকটক ব্যবহার করে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির সরকার কন্টেন্ট নিয়ন্ত্রণের জন্য অ্যাপটিকে বেশ কয়েকবার ব্লক করেছে। ইসলামাবাদ প্রায়শই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের ‘অশ্লীল বিষয়বস্তু’ নিয়ে আপত্তি প্রকাশ করে।

বিষয়:গুলি করে হত্যা টিকটকে আসক্ত পাকিস্তান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…