চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাঙরের সঙ্গে লড়াই করে নিশ্চিত মৃত্যু থেকে ছেলেকে বাঁচালেন বাবা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ন ২৩, এপ্রিল ২০২৪
আন্তর্জাতিক
A A

নিজের জীবন বাজি রেখে ছেলেকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন দক্ষিণ অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। বাবার সাথে সমুদ্রে মাছ ধরছিল ১৬ বছরের কিশোর নাথান নেস। এসময় একটি বিশাল হাঙর তাদের নৌকার সামনে চলে আসে। বিশালাকায় ‘গ্রেট হোয়াইট শার্ক’ দেখে কিছুটা উত্তেজিত হয়ে পড়েছিল নাথান।

মঙ্গলবার ২৩ এপ্রিল আনন্দবাজার পত্রিকা’র প্রতিবেদনে বলা হয়, হাঙরটির ছবি এবং ভিডিও করতে শুরু করে কিশোর। কিন্তু হটাৎ কিশোরের উপর হামলা করে হাঙরটি।

প্রতিবেদনে বলা হয়, রোববার দক্ষিণ অস্ট্রেলিয়ায় সমুদ্র উপকূল থেকে দু’মাইল দূরে ছেলে নাথান নেসকে নিয়ে নৌকা করে মাছ ধরতে গিয়েছিলেন মাইকেল নেস। সেই সময় একটি হাঙর দেখতে পায় নাথান। কাছ থেকে বিশালাকার সেই প্রাণীকে দেখে অত্যুৎসাহী হয়ে পড়েছিল সে। মোবাইলে সেই হাঙরের ছবি এবং ভিডিও করতে শুরু করে। তখনই হাঙরটি হামলা চালায়। নাথানের পা ধরে টেনে নিয়ে যায় হাঙরটি। এই দৃশ্য দেখে ছেলেকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেন মাইকেলও।

স্থানীয় সংবাদমাধ্যমে মাইকেল বলেন, ছেলেকে হাঙরে টেনে নিয়ে যাচ্ছে, চোখের সামনে এ দৃশ্য দেখে শিউরে উঠেছিলাম। এক মুহূর্ত দেরি না করে নদীতে ঝাঁপ দিই। তার পর হাঙরের মুখ থেকে ছেলেকে ছিনিয়ে নিয়ে আসি।

মাইকেল বলেন, নাথানের পা হাঙরের চোয়ালের মাঝে আটকে ছিল। হাঙরের চোয়ালে আঘাতের পর আঘাত করেন তিনি। তার পরই হাঙরটি নেসকে ছেড়ে দেয়। ছেলেকে বাঁচাতে বেশ কিছুক্ষণ ওই ‘জলদানব’র সঙ্গে লড়াই চালিয়েছিলেন বলে দাবি মাইকেলের।

নাথানের পায়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে নিজেদের নৌকায় নিয়ে আসেন। তারপর উদ্ধারকারীদের খবর দেন মাইকেল। নাথানকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছেলেকে রক্ষা করলেন বাবাবাবা-ছেলেহাঙরের সাথে লড়াই
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এফবিআই প্রধানের মৃত্যু, ট্রাম্পের বিতর্কিত মন্তব্য

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইসরায়েলের পারমাণবিক স্থাপনার কাছে ইরানের হামলা

মার্চ ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেন দুর্ঘটনা: চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT