চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভৈরবে ছেলের হাতে বাবার মৃত্যু

এস কে রাসেল এস কে রাসেল
৩:৪৭ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ভৈরবে ছেলের হাতে বাবার মৃত্যু ঘটনায় তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে ছেলের হাতে বাবা নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ অভিযুক্ত ঘাতক ছেলে আল আমিনকে (২৬) ঘটনাস্থল থেকেই আটক করেছে।

রোববার ২২ জুন গভীর রাতে পৌর শহরের ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মণিপুরার দরিহারমারা এলাকার মৃত বজরু মিয়ার ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পরিবারে আর কেউ না থাকায় হাফিজ উদ্দিন ছেলেকে নিয়ে ভৈরবপুর উত্তরপাড়ার কেবি হাউসের জালাল মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ঘটনার রাতে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান। কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ পেয়ে তারা ডাকাডাকি করেন।

সাড়া না পেয়ে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে কক্ষের ভেতরে হাফিজ উদ্দিনের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে। তার মাথায় বঁটির আঘাতের চিহ্ন ছিল।

ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) এহসানুল কবির জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘাতক ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভৈরব
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিরীহ নেতাকর্মীরা: কাদের সিদ্দিকী

আগস্ট ৬, ২০২৬
বাংলাদেশের জেলা মানচিত্র, দিগন্তের উপর কৃষি জমি ও নদী দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ ধরা নিয়ে ঝগড়া: বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই নিহত

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

৪ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আগস্ট ৬, ২০২৬

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশন উৎসব-২০২৬ অনুষ্ঠিত

আগস্ট ৬, ২০২৬

গালি খাওয়া তো আমার একটা নিয়তি: মোস্তফা সরয়ার ফারুকী

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT