চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেশার টাকার জন্য ৪ বছরের মেয়েকে হত্যা, বাবা গ্রেপ্তার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৩:৩১ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৫
- সেমি লিড, অপরাধ, কক্সবাজার, জনপদ
A A
নেশার টাকা নিতে গিয়ে বাবার হাতে মেয়ের হত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার মনখালীতে ‘নেশার টাকার’ জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চার বছরের মেয়েকে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৫ জুলাই) রাত সাড়ে ৮ টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত কানিজ ফাতেমা জুতি(৪) আমান উল্লাহর মেয়ে। ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার হওয়া আমান উল্লাহ(৩৫) মৃত নুরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, আমান উল্লাহ দীর্ঘদিন ধরে একজন মাদকাসক্ত। বাড়িতে মাদকের টাকার জন্য স্ত্রী জোসনা আক্তারের সঙ্গে তার প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতেও তার সঙ্গে স্ত্রীর মধ্যে মাদকের টাকার জন্য ঝগড়া লাগে। এক পর্যায়ে মারধর করতে উদ্যত হলে স্বামীর ভয়ে স্ত্রী পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়। এসময় ঘরে স্ত্রীকে খুঁজাখুঁজি করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে চার বছর বয়সী মেয়েকে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই মেয়েটির মৃত্যু হয়। পরে ঘাতক বাবা মৃতদেহটি বাড়ির পার্শ্বে খালে ফেলে দেয়।

Banglabid

উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, রাতে ঘটনার খবর পাওয়ার পরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে স্বজন ও স্থানীয়দের সহায়তায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় খালে মৃতদেহটি উদ্ধার করেছে। এসময় ঘাতক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারচার বছরের মেয়েকে হত্যাবাবাকে গ্রেপ্তারমাদকাসক্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘তিন কুল’ কেন পড়বেন, হাদিসে রয়েছে যে ফজিলত

আগস্ট ১১, ২০২৬
ছবি: ) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান (সংগৃহীত) ।

‘র’ প্রধানের সফর নিয়ে বার্তা, সাকিবকে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’ বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিসা’র শীর্ষ কর্মকর্তার সাক্ষাৎ

আগস্ট ১১, ২০২৬
চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য হুমকিতে প্রজনন

চাঁদপুরে ইলিশের ডিমের বাণিজ্য, হুমকিতে প্রজনন

আগস্ট ১১, ২০২৬
ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

ঐতিহ্যের ঢাকা: প্রাচীন বাংলার খাদ্য-স্বাস্থ্য ও প্রাণবন্ত জীবনধারা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT