চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশীয় সংস্কৃতি তুলে ধরে কানাডায় ফ্যাশন শো

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:০১ পূর্বাহ্ণ ২০, মে ২০২৪
প্রবাস সংবাদ
A A

প্রবাসে নতুন প্রজন্মের ছোট ছোট কোমলমতি শিশু-কিশোরদের মাঝে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরে কানাডার ক্যালগেরিতে অনুষ্ঠিত হয়েছে ফ্যাশন শো।

ক্রিয়েটিভ থিংকিং স্কুলের উদ্যোগে কানাডার ক্যালগেরির রকি রিজের শেন হোম বিএম ও সেন্টারের ওয়াই এম সিএ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজনে উপস্থিত ছিলেন আলবার্টা সরকারের মিনিস্টার অফ ইমিগ্রেশন এন্ড মালটিকালরিজমের মন্ত্রী মোহাম্মদ ইয়াসিন, ক্রিয়েটিভ থিংকিং স্কুলের প‌রিচালক ফা‌হিমা মুস্তান‌জিদ মৌ‌লি, কমিউনিটি এনগেজমেন্ট অ্যাডভাইজার আনামুর রহমানসহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিশুদের কাছে বাংলাদেশকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপা‌শি তুলে ধরা হ‌য় কানাডার সংস্কৃতিও।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ‘ফ্যাশন শো’ তে তুলে ধরা হয় বাংলাদেশের সংস্কৃতিকে। দুটি গ্রু‌পে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে ৬ থে‌কে ৮ বছর বয়সী শিশু ও ৯ থে‌কে ১২বছর বয়সী কিশোররা।

অনুষ্ঠানে বাংলাদেশের বিশিষ্ট সংগীত শিল্পী এস আই টুটুল তার সংগীত পরিবেশনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।

ক্রিয়েটিভ থিংকিং স্কুলের প‌রিচালক ফা‌হিমা মুস্তান‌জিদ মৌ‌লি অনুষ্ঠান সম্পর্কে গণমাধ্যমকে ব‌লেন, বাংলা‌দে‌শের সংস্কৃতি ও মহান মু‌ক্তি‌যুদ্ধের ই‌তিহাস নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের এই আয়োজন।

Reneta

কমিউনিটি এনগেজমেন্ট অ্যাডভাইজার আনামুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতির বলয়। বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরতে, আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে। সেই লক্ষ্যেই এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই বিশ্বাস করি।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য এবং কানাডিয়ান সংস্কৃতির মধ্যে সেতুবন্ধন তৈরি করবে বলে মনে করেন আয়োজকরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডায় ফ্যাশন শোক্রিয়েটিভ থিংকিং স্কুলবাংলা সংষ্কৃতিমহান মুক্তিযুদ্ধের ইতিহাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্র নিহত

পরবর্তী

শিরোপা ‘জিততে’ চলেছে আর্সেনাল

পরবর্তী

শিরোপা ‘জিততে’ চলেছে আর্সেনাল

নিপুণের রিটে ডিপজলকে বিজয়ী ঘোষণার ফলাফল স্থগিত

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

কানাডায় প্রবাসীদের ফিফা বিশ্বকাপকে ঘিরে সম্প্রীতির মিলনমেলা

জুলাই ২০, ২০২৬

সন্ধ্যায় শরিক ও জোট নেতাদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

জুলাই ২০, ২০২৬

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT