বাংলাদেশ

আয়নাঘর দেখার পরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করছে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিফ মাহমুদ একটি সভায় বক্তৃতা দিচ্ছেন, পেছনে অন্য বক্তারা ও দর্শকরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুরো বিশ্ববাসী যখন ‘আয়নাঘর’ দেখলো, তারপরও ফ্যাসিবাদী শক্তি সেটা অস্বীকার করার মতো নির্লজ্জ অবস্থান নিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ এসব কথা বলেন। এরআগে গতকাল বুধবার সরকার নির্বাচিত সুনির্দিষ্ট কিছু সংবাদমাধ্যম ও ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে ‘আয়নাঘর’ নামে পরিচিত গোপন বন্দিশালা পরিদর্শন করেন।

আসিফ মাহমুদ বলেন, ‘কিন্তু ফ্যাসিবাদীদের এটি অস্বীকার করে কোনও লাভ হবে না। কারণ ইতোমধ্যে জুলাই অভ্যুত্থানে তাদের গণহত্যা আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড এবং প্রকাশিত হয়েছে। আয়নাঘরও আন্তর্জাতিকভাবে ডকুমেন্টেড ও প্রকাশিত হবে।

তিনি বলেন, ফলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে একটি ফ্যাসিবাদী গণহত্যাকারী শক্তি, যারা গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিল, তারা আজীবন জনগণের শত্রু হিসেবে স্বীকৃতি পাবে।

এসময় নিজের অভিজ্ঞতার কথা স্মরণ করে আসিফ মাহমুদ বলেন, শুধুমাত্র রুমের ভেতরে ছাড়া আর কোথাও আমার চোখ খোলা হয়নি।

বিষয়:আয়নাঘরআসিফ মাহমুদফ্যাসিবাদী
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…