বিনোদন

দর্শক মনে দাগ কাটছে বান্নাহর ‘নাস্তা’

চ্যানেল আই অনলাইন সংবাদে বান্নাহর 'নাস্তা' নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক ‘নাস্তা’ এর দৃশ্য, যেখানে অভিনেতা বান্নাহ অভিনয় করছেন, দর্শকদের মনে দাগ কাটছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বললেই মানুষের উপর নেমে আসতো অমানুষিক নির্যাতন। তেমনই এক গল্পে, এক যুবককে পুলিশ ধরে নিয়ে যায়। এরপর তার উপর চালায় অমানুষিক নির্যাতন। এমন প্রেক্ষাপট নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ফিকশন ‘নাস্তা’ মুক্তি পেয়েছে।

নির্মাতা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে আয়না ঘরের ছায়া অবলম্বনে ফিকশনটি নির্মিত। মুক্তির পর থেকে এমন সাহসী নির্মাণের জন্য নির্মাতা বান্নাহকে প্রশংসা করছেন দর্শক; সেই সঙ্গে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আরশ খানকে বাহবা দিতে ভুলছেন না দর্শক।

নাস্তা-তে ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের একটি খণ্ড চিত্রও তুলে ধরা হয়েছে। যেখানে ফেসবুক স্ট্যাটাসের জন্য আয়না ঘরের প্রেক্ষাপট দেখানো হয়। তারপর বন্দি রেখে নির্যাতনের কিছু চিত্র স্পষ্টভাবে উঠে এসেছে।

এদিকে, ‘নাস্তা’কে বর্তমান সময়ের এক সাহসী নির্মাণ ও প্রতিবাদের দৃষ্টান্ত বলে মন্তব্য করছেন দর্শকরা। কেউ কেউ বলছেন, আয়না ঘরের ভয়াবহতা এবং আন্দোলনের প্রেক্ষাপট যারা দেখেনি, তাদের জন্য নাস্তা একটি দালিলিক চিত্র হয়ে থাকবে! যা দর্শক মনে দাগ কাটছে।

ইউটিউবে নাস্তা দেখে এমদাদ ফাহিম লিখেছেন, মাবরুর রশিদ বান্নাহ ভাই স্যালুট আপনাকে, আপনি এতো অসাধারণভাবে বাস্তবতা তুলে ধরেছেন, পুরোটা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারিনি।

মাবরুর রশীদ বান্নাহ বলেন, হাসিনার স্বৈরশাসনের সময় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে অনেককেই ধরে নিয়ে যেত পুলিশ। আমি এরকম অনেকের সঙ্গে কথা বলেছি। তাদের সত্য ঘটনা নিয়েই এর গল্প সাজিয়েছি। এরকম হাজারো ভুক্তভোগী আছেন, যারা স্বৈরশাসকের ক্রোধের শিকার হয়ে নির্যাতিত হয়েছেন।

বিষয়:আয়নাঘরইউটিউবনাটকফিকশনমাবরুর রশিদ বান্নাহলিড বিনোদন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…