মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামে কৃষকরা গড়ে তুলেছেন নিজস্ব বীজভাণ্ডার। দেশি ধানের জাত সংরক্ষণ আর জৈবকৃষি চর্চার মধ্য দিয়ে তারা এখন এগিয়ে যাচ্ছেন খাদ্য নিরাপত্তা ও স্বনির্ভরতার পথে। স্থানীয় কৃষকেরা বলছেন, বাইরের বাজারের ওপর নির্ভর না করে নিজেদের বীজই তাদের সবচেয়ে বড় শক্তি। মাঠে গিয়ে দেখা গেছে, সংগঠিত হয়ে বিভিন্ন প্লটে ধান গবেষণা কার্যক্রম চালাচ্ছেন তারা।






