চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারিণের এক হাতে গোলাপের তোড়া, অন্য হাতে রক্তমাখা কুড়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ১১, মে ২০২৫
বিনোদন
A A
ফারিণের হাতে গোলাপের তোড়া ও রক্তমাখা কুড়াল, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসনিয়া ফারিণের এক হাতে গোলাপের তোড়া, আরেক হাতে রক্তমাখা কুড়াল। আবেদনময়ী লুকে তিনি পরে আছেন খয়েরী রক্তের গ্লামারস পোশাক, পায়ে হাই হিল। মুখে রক্তের ছিটে ফোঁটা। চারপাশে আহত হয়েছে পড়ে আছে দু-চারজন! তাদের কারও হাত, কারও পা দেখা যাচ্ছে।

রবিবার (১১ মে) সন্ধ্যায় প্রকাশিত সঞ্জয় সমদ্দার পরিচালিত ‘ইনসাফ’ ছবির প্রকাশিত পোস্টারটি ছিল এমন। পোস্টারে ফারিণকে দেখে অনেকের চোখ আটকে গেছে। পোস্ট করে ক্যাপশনে লেখা, ‘রক্তের ইনসাফে গোলাপের স্থান নেই।’

মূলত, পোস্টারটিতে একসঙ্গে ভালোবাসা ও ভয়াবহতার ইঙ্গিত দিয়েছেন ছোটপর্দার এই সময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী ফারিণ।

২০২২ সালে কলকাতার ‘আরও এক পৃথিবী’ ছবির মাধ্যমে প্রথমবার সিনেমায় অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। গেল বছর ‘ফাতিমা’ নামে বাংলাদেশের একটি ভিন্ন ধাঁচের গল্পের ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

‘ইনসাফ’র মাধ্যমে মূলধারার বাণিজ্যিক ছবিতে অভিনয় করলেন এই অভিনেত্রী। 

‘ইনসাফ’ মূলত মানবিক সম্পর্কের গল্প। সঞ্জয় বলেন, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স সবই থাকবে। গল্পের ইমোশন ঠিক রেখে ঈদের ছবির প্যাকেজ হিসেবে বানানো হয়েছে। সেইসঙ্গে গল্পে এমন কিছু বিষয় তুলে ধরা হয়েছে যা দেখে বোঝা যায় এগুলো বাংলাদেশের ছবি।

Reneta

তিনি বলেন, এখানে দেশি ফাইট ডিরেক্টর, টেকনিশিয়ান সবই দেশি। ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, কবিরপুর সব লোকেশনে শুটিং করছি। আমার গল্প অনুযায়ী সব টেকনিশিয়ান বা লোকেশন দেশে রেখেছি। আমার ধারণা, সবাই মিলে আমরা চেষ্টা করছি আমাদের সিনেমাকে এগিয়ে নিতে যেতে। ইনসাফেও আমি সেই চেষ্টা কমতি রাখিনি।

আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে ‘ইনসাফ’, যেখানে তাসনিয়া ফারিণ ছাড়াও অভিনয় করেছেন শরিফুল রাজ, মোশাররফ করিমসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনসাফতাসনিয়া ফারিণমোশাররফ করিমলিড বিনোদনশরিফুল রাজসঞ্জয় সমদ্দার
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT