চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদা পারভীনকে নিয়ে ‘ভুয়া খবরে’ উদ্বিগ্ন পরিবার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৩ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২৫
বিনোদন
A A

দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীন বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অবস্থার অবনতির প্রেক্ষিতে চিকিৎসকরা কিছু দিন আগে তাকে আইসিইউতে রাখেন।

এমন পরিস্থিতিতে মঙ্গলবার (৮ জুলাই) সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েন তার অসংখ্য ভক্ত-অনুরাগী। বিষয়টি পরিষ্কার করে শিল্পীর স্বামী গাজী আব্দুল হাকিম জানান, “শারীরিকভাবে উনি গুরুতর অসুস্থ, কিন্তু তাকে নিয়ে যে খবরটি ছড়িয়েছে সেটা ভিত্তিহীন। সোশ্যাল মিডিয়ায় যে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, তা আমাদের পরিবারকে মানসিক চাপে ফেলেছে। সবাই তার জন্য দোয়া করবেন।”

এর আগে কিছু সামাজিক মাধ্যমে দাবি করা হয়, চিকিৎসা ব্যয়ের অভাবে ফরিদা পারভীনের উন্নত চিকিৎসা ব্যাহত হচ্ছে। এই দাবির পরিপ্রেক্ষিতে কিছু সংগঠন এবং ব্যক্তি অর্থ সংগ্রহের উদ্যোগও নেয় বলেও অভিযোগ শোনা যায়। এই সব দাবি প্রত্যাখ্যান করে বিবৃতি দেয় ফরিদা পারভীনের পরিবার।

তার ছেলে ইমাম জাফর নোমানী স্পষ্ট করে বলেন, “আম্মার চিকিৎসার জন্য কোনো আর্থিক সহায়তার প্রয়োজন নেই। আম্মা বা আমরা কেউই এ ধরনের কোনো আবেদন করিনি।”

শিল্পীর ছেলে ইমাম জাফর নোমানী এদিন দুপুরে নিজের ফেসবুকে লিখেছেন,“একটু আগেই আইসিইউতে আম্মার (ফরিদা পারভীন) সাথে আমার কথা হয়েছে, তাঁর অবস্থা আগের চেয়ে কিছুটা ভাল। ডাক্তার বললেন, এখনো বেশ দুর্বল ও নাজুক অবস্থায় আছেন।”

এসময় তিনি সবার উদ্দেশে লিখেন, সবাইকে অনুরোধ, আপনারা দয়া করে কোনো গুজব ছড়াবেনও না এবং গুজবে কানও দেবেন না। আমি আমার ফেসবুক থেকে আম্মার সব আপডেট দিতে থাকব, ইনশাআল্লাহ।”

Reneta

দীর্ঘদিন ধরেই লিভারজনিত সমস্যা, ডায়াবেটিসসহ নানা জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। কয়েক দিন আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সংগীত জগতে তার পথচলা শুরু ১৯৬৮ সালে, রাজশাহী বেতারে নজরুলসংগীতের শিল্পী হিসেবে। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে দর্শকপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে সাধক মোকসেদ আলী শাহর কাছে তালিম নিয়ে নিজেকে লালনসংগীতের অন্যতম প্রধান কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করেন।

‘লালন কন্যা’ নামে খ্যাত এই শিল্পী একুশে পদক, জাপানের ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানফরিদা পারভীনলালন কন্যালালনসংগীতলিড বিনোদনসিনমো
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

সৈন্য হত্যা মামলায় পাকিস্তানে মানবাধিকার কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড

জুন ২৪, ২০২৬

বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টাঙ্গাইলে কৃষিতে বৈচিত্র

জুন ২৪, ২০২৬

মেঘের আড়ালে রুপালি রেখা থাকে: রোনালদো

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ডব্লিউইএফের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬

তীব্র তাপ প্রবাহে পুড়ছে ইউরোপ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT