চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই যাত্রা আমাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ভাঙতে পারেনি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৭ অপরাহ্ণ ২১, মে ২০২৫
বিনোদন
A A
বাংলাদেশের সংবাদ পোর্টাল চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিনে মুক্তি পাওয়া ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া কারামুক্ত হয়ে সাংবাদিকদের সাথে কথা না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন প্রতিক্রিয়ায় নিজের মনের অবস্থার কথা জানিয়েছিলেন।

ফেসবুক বার্তায় মঙ্গলবার বিকেলে ফারিয়া বলেন, “জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম।” এসময় যারা পাশে ছিলেন, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান। ধন্যবাদ জানান শোবিজ ইন্ডাস্ট্রির মানুষ থেকে তার ভক্ত অনুরাগীদেরও।

পরে রাতে নিজের ইনস্টাগ্রামে আবারও এ নিয়ে মুখ খুলেন ফারিয়া। তিনি বলেন,“জীবনের এই ঝড়-ঝঞ্ঝাটে আমি জেনে গেছি, কারা আমার জীবনের অটুট সঙ্গী। আমার পরিবার—তোমাদের ভালোবাসা আমার শক্তি। আমার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা— তোমাদের প্রার্থনাই আমাকে টিকে থাকতে সাহায্য করেছে। আর আমার পুরো দেশ—তোমাদের সমর্থনে আমি বাকরুদ্ধ, হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই।”

Banglabid

এসময় ফারিয়া বলেন,“এই যাত্রা আমাকে নাড়িয়ে দিয়েছে, কিন্তু ভাঙতে পারেনি। ক্ষত গভীর, তবে ন্যায়ের উপর এবং মানুষের ভালত্বের উপর আমার বিশ্বাসও ততটাই গভীর।”

শেষে ফারিয়া বলেন,“সময়ের সাথে সাথে ক্ষত সেরে যাবে, আর আমি আবারও পৃথিবীর মুখোমুখি হব—আরও শক্তিশালী, আরও প্রজ্ঞাময় হয়ে এবং প্রতিটি আত্মার প্রতি কৃতজ্ঞতা নিয়ে, যারা আমার পাশে থেকেছেন।”

গেল রবিবার সকালে থাইল্যান্ড সফরে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। এরপর রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

Reneta

জানা যায়, গত মার্চ মাসে এনামুল হক নামের এক ব্যক্তি ঢাকার একটি আদালতে ২৮৩ জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। আসামিদের মধ্যে নুসরাত ফারিয়াসহ আরও কয়েকজন চলচ্চিত্র ব্যক্তিত্বও রয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by Faria (@nusraat_faria)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকানুসরাত ফারিয়ালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে বড় প্রকল্প কেন অসফল?

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন আজ

আগস্ট ৯, ২০২৬

জার্সি খুলে শোকার্ত মেসিকে গোল উৎসর্গ দে পলের

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে তবুও কেন প্রার্থী দেবে জামায়াত?

আগস্ট ৯, ২০২৬
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে কয়েকজন মানুষ ঘিরে রেখেছেন।

মোজতবা খামেনির ভিডিও প্রকাশ করল ইরান

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT