আদালত

প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা আজ

প্রধান বিচারপতি ড. রেফাত আহমেদ বিদায়ী সংবর্ধনায় উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের উদ্যোগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার ১৮ ডিসেম্বর।

সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে বুধবার ১৭ ডিসেম্বর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নম্বর এজলাসকক্ষে এ বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন এবং অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রধান বিচারপতিকে সংবর্ধনা জানাবেন।

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সংবিধান অনুযায়ী বিচারপতিদের অবসর গ্রহণের বয়স ৬৭ বছর।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। সেই হিসাবে আগামী ২৭ ডিসেম্বর তার বয়স ৬৭ বছরে পূর্ণ হচ্ছে। ওই দিন সরকারি ছুটি থাকায় আগামীকালই তাঁর শেষ কর্মদিবস।

প্রচলিত রীতি অনুযায়ী, শেষ কর্মদিবসে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে বিদায়ী প্রধান বিচারপতিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…