বিনোদন

ওজন ঝরিয়ে নতুন লুকে চমকে দিলেন ফারদিন

ফারদিনের ওজন কমানোর পর নতুন লুকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারদিনের ওজন কমানোর পর তার নতুন লুকের ছবি, যা তাকে চমকে দিয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আইফা অ্যাওয়ার্ডস-এর গ্রিন কার্পেটে ফারদিন খানকে দেখে চমকে গেলেন উপস্থিত সকলে। ওজন ঝরিয়ে একদম ফিট ফারদিন। পাপারাজ্জিদের ক্যামেরায় ছবি তোলার জন্য পোজও দিয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা অভিনেতার প্রশংসায় পঞ্চমুখ।

ফারদিন খানের নতুন লুক দেখে অবাক ভক্তরা। বয়স যেন অনেকটাই কমে গিয়েছে। ভক্তদের কেউ লিখেছেন, ‘খুব ফিট লাগছে।’ আবার কেউ লিখেছেন, ‘অনেকদিন দেখে খুব ভালো লাগলো।’

২০১৬ সালে সামাজিক মাধ্যমে ফারদিন খানের বেশ কিছু ছবি ভাইরাল হয়ে যায়। সেখানে অভিনেতার মেদযুক্ত চেহারা দেখে ভক্তদের মন ভেঙে গিয়েছিল।

১১ বছর পর আবারও বড় পর্দায় ফিরছেন ফারদিন খান। সঞ্জয় গুপ্তার হরার ড্রামা ‘ভিসফোট’-এ অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে ছবির শুটিং। ছবিতে আরও থাকছেন রীতেশ দেশমুখ, প্রিয়া বাপাট এবং ক্রিস্টাল ডিসুজা। পাশাপাশি ‘নো এন্ট্রি’র সিকুয়েলের প্রস্তুতিও নিচ্ছেন ফারদিন। অভিনেতাকে সর্বশেষ ২০১০ সালে ‘দুলহা মিল গায়া’ সিনেমাতে দেখা গিয়েছিল।

বিষয়:আইফা ফারদিন খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…