প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেছেন, রমজানে ত্রিমুখী চ্যালেঞ্জ। পতিত সরকার সংগঠিত হচ্ছে ও কর্মসূচি দিচ্ছে, বিদ্যুৎ ঘাটতি এবং দ্রব্যমূল্য।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি এমন মন্তব্য করেন।
তিনি জানান, আগস্টে ছয় হাজার অস্ত্র লুট হয়েছে। এর মধ্যে ১৪’শ অস্ত্র ও আড়াই লাখ গুলি এখনও উদ্ধার হয়নি।
তিনি আরও বলেন, পতিত সরকারের লোকজন সংগঠিত হচ্ছে, কর্মসূচি দিচ্ছে। তাদের বিরুদ্ধে জেলা প্রশাসকদের সজাগ ও সতর্ক থাকতে হবে। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক ও নজারদারি বাড়াতে হবে।
আব্দুল হাফিজ বলেন, মানুষের তিন প্রত্যাশা। নিরাপত্তা, দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতা আর কষ্ট ছাড়া সরকারি সেবা পাওয়া।








