চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ব্যাটিং অর্ডার সাজিয়ে দিচ্ছেন ভারতের উথাপ্পা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৪ অপরাহ্ন ২৯, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ৫ উইকেটের হার দেখেছে পাকিস্তান। আগে ব্যাট করে বাবর-রিজওয়ানের ধীরগতির ব্যাটিংয়ে ১২০ বলের ক্রিকেটে ১৫০ রানও জমাতে পারেনি পাকিস্তান। দিন শেষে যার খেসারত দিতে হয়েছে ম্যাচ হেরে। দলটির ব্যাটিং অর্ডারে পরিবর্তনের কথাও উঠে গেছে জোরেশোরে। পাকিস্তানের সাবেক কোচ মিকি আর্থার ও ভারতের সাবেক ব্যাটার রবিন উথাপ্পাও সেই দলে।

টি-টুয়েন্টিতে পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তোলায় মনোযোগী হতে হয় ওপেনারদের। সেখানে পাকিস্তানের দু’জনেই কিছুটা সময় নিয়ে বড় শট খেলায় মনোযোগী হন। যা বড় সংগ্রহ গড়ায় প্রধান বাধা বলে মনে করছেন উথাপ্পা। ফখর জামানকে ওপেনিংয়ে এনে রিজওয়ান কিংবা বাবরকে তিনে নামানোর পক্ষে তিনি।

‘পাকিস্তান রিজওয়ান ও বাবরের উপর খুব বেশি নির্ভরশীল। যেকোনো দল তাদের আলাদা করতে চাইবে। ফখর জামানকে উপরে পাঠানো যেতে পারে। বাম-ডান ব্যাটিং সমন্বয় হবে তাতে। বোলারদের ভিন্ন কোণে বোলিং করতে হবে। বাবর বা রিজওয়ানকে ৩ নম্বরে নামিয়ে আনলে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে। কেউ আউট হয়ে গেলেও এক প্রান্ত ধরে রাখতে পারবে অপরজন।’

২০১৬ সাল থেকে তিন বছরের বেশি সময় পাকিস্তান দলের কোচ ছিলেন মিকি আর্থার। উথাপ্পার সাথে একমত তারও। বর্তমান ও তার সময়ের দলের মধ্যে পার্থক্যের কথাও তুলে ধরেছেন আর্থার।

‘আমাদের বেশ ভালো একটি দল ছিল। সেই দল এবং এই দলের মধ্যে পার্থক্য হল মাঝখানে আমাদের মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক ছিল। আমার মনে হয় বাবর ও রিজওয়ানকে আলাদা করা উচিত। ফখর বিভিন্ন জায়গায় বল মারতে পারেন। সে বোলারদের হতাশ করতে পারবে ওপেনিংয়ে নামলে। একই সাথে তাতে বাম-ডানও থাকছে। তবে এই দলটি বেশ তরুণ। যখন শুরুতেই ৩ উইকেট হারিয়ে ফেলবেন, তখন লড়াই করা কঠিন।’

সবশেষ ২০১১ টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে এপর্যন্ত ১৪ ম্যাচের ১১টিতেই জিতেছে পাকিস্তান। তবে যে তিনটিতে হেরেছে সেখানে সবগুলো ম্যাচেই আগে ব্যাট করেছে বাবর আজমের দল। ফলে প্রথম ইনিংসে ব্যাট করার কোনো সঠিক পরিকল্পনা আছে কিনা পাকিস্তানের সে ব্যাপারে নিশ্চিত নন উথাপ্পা।

Reneta

‘দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সঠিক পরিকল্পনা আছে পাকিস্তানের। তবে আমার মনে হয় না তারা প্রথমে ব্যাটিং করার সঠিক কোনো পরিকল্পনা বের করতে পেরেছে। তাদের প্রথম ছয় ওভারের জন্য একটি প্যাটার্ন আছে, এরপর তারা অনুসন্ধান করছে। সত্যিই নিশ্চিত নই যে তারা কী করছে। তাদের দেখে মনে হচ্ছে অন্ধকারে ব্যাট চালাচ্ছে। তারা আসলেই প্রথমে ব্যাট করতে পারেনি। প্রথমে ব্যাট করার সঠিক পরিকল্পনা করতে পারেনি বলেই আমার মনে হয়।’

Jui  Banner Campaign
ট্যাগ: আর্থারএশিয়া কাপ ২০২২কোহলিপাকিস্তানবাবরভারতরিজওয়ানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

বিশ্বখ্যাত এসিসি ব্র্যান্ডের ‘কাপ্পা’ কম্প্রেসর উৎপাদন শুরু করলো ওয়ালটন

ফেব্রুয়ারি ২, ২০২৬

স্ট্যামফোর্ডে ‘বাংলা টেলিভিশনের ৫০ বছর’ নিয়ে পাঠ আলোচনা

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

আমি কখনও যাইনি এপস্টেইন দ্বীপ: ডোনাল্ড ট্রাম্প

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র শবে বরাত উপলক্ষে তারেক রহমানের বাণী

ফেব্রুয়ারি ২, ২০২৬
ফয়সাল ইসলাম এফসিএ, আর্থিক খাতের বিশ্লেষক

ধনীদের বাড়তি কর: সারচার্জ বা সম্পদ কর সম্পর্কে জানুন সব খুঁটিনাটি

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT