ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের মৃত্যুর ঘটনায় বিএনপি বলেছে, মৃত্যুর আগে তার সম্পর্কে কোন তথ্য না জানা সরকারের ব্যর্থতা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার নিখোঁজ হওয়ার পরও সরকার এবং প্রতিবেশী রাষ্ট্র কেন তথ্য দিতে পারলো না। দুর্নীতি সংক্রান্ত কোন ঘটনায় এমন ঘটেছে কিনা সেই প্রশ্নও রেখেছেন তিনি।







