বিনোদন

ছবির আয় ৩০০ কোটি, প্রযোজক বললেন ‘অর্ধেকও পাবো না’!

ছবির আয় ৩০০ কোটি, প্রযোজক বললেন ‘অর্ধেকও পাবো না’!

ফাহাদ ফাসিলের প্রযোজনায় ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে। বিশ্বব্যাপী ছবিটির আয় ৩০০ কোটি রুপি ছাড়িয়েছে বলে আলোচনা চলছে।

তবে এই পুরো অর্থ প্রযোজকদের হাতে যাচ্ছে না, এমনকি এর অর্ধেকও প্রযোজক পাবেন না! বিষয়টি পরিষ্কার করেছেন অভিনেতা ও প্রযোজক ফাহাদ ফাসিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘কিউ স্টুডিও’র সঙ্গে আলাপকালে ফাহাদ বলেন, ৩০০ কোটি রুপির যে আয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটি ছবিটির গ্রস কালেকশন। এই অর্থের অর্ধেকও প্রযোজকদের হাতে আসবে না।

ফাহাদের ভাষায়, “আমাদের কেউই আলোচিত ৩০০ কোটি রুপির অর্ধেকও পাব না। কারণ এটা গ্রস কালেকশন।”

তিনি ব্যাখ্যা করেন, সিনেমা থেকে আয় হওয়া অর্থের একটি বড় অংশ বিভিন্ন পর্যায়ে ভাগ হয়ে যায়। প্রেক্ষাগৃহ মালিক, পরিবেশক ও আন্তর্জাতিক এজেন্টদের অংশ দেওয়ার পাশাপাশি প্রযোজকদের পাওনা হিসাবের আগে প্রযোজ্য জিএসটিও কেটে নেওয়া হয়। ফলে বক্স অফিসে ঘোষিত মোট আয় আর প্রযোজকদের প্রকৃত আয় এক নয়।

‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’ ছবিটি পরিবেশনা করেছে ভবনা রিলিজ, ফিউচার রানআপ ফিল্মস ও ‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান মিথ্রি মুভি মেকার্স।

ছবিটির সাফল্যকে নিজের একার অর্জন হিসেবেও দেখছেন না ফাহাদ। পরিচালক গিরিশ এডি এবং সহপ্রযোজক শ্যাম পুষ্করন ও দিলেশ পোথানকে কৃতিত্ব দিয়ে তিনি এটিকে সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করেছেন।

গিরিশ এডি পরিচালিত রোমান্টিক কমেডি ‘বেথলেহেম কুডুম্বা ইউনিট’-এ প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিবিন পৌলি ও মামিথা বাইজু। আরও আছেন বিনয় ফোর্ট, শ্রীন্দা, সুরেশ কৃষ্ণ, বিন্দু পানিকার ও শ্যাম মোহন। ছবির সংগীত পরিচালনা করেছেন বিষ্ণু বিজয়, চিত্রগ্রহণে আজমল সাবু এবং সম্পাদনায় আকাশ জোসেফ ভার্গিস।

২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর ধীরে ধীরে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে সিনেমাটি। কেরালার পাশাপাশি ভারতের অন্যান্য রাজ্য এবং আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করে ছবিটি। স্যাকনিল্ক

বিষয়:নিবিন পৌলি নির্মাতা প্রযোজক ফাহাদ ফাসিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…