বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছেন আরেক আর্জেন্টাইন তারকা ফাকুন্দো মোরা। ফ্রি এজেন্ট হিসেবে তার সাথে চুক্তির কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি। ২০২৯ সালের জুন পর্যন্ত মেজর লিগ সকারে খেলবেন ২৬ বর্ষী রাইটব্যাক।
২৬ বর্ষী মোরা আর্জেন্টিনার রেসিং ক্লাবে উল্লেখযোগ্য সময় খেলেছেন। আগে তিনি এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা এবং ক্লাব অ্যাটলেটিকো কোলনে খেলেছেন। সব প্রতিযোগিতা মিলে ২০০ ম্যাচ খেলেছেন, ১৩ গোলের সাথে ২০টি অ্যাসিস্ট করেছেন।
মোরা ২০২০ কনমেবল সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ী দলের অংশ এবং ২০১৯ সালে পোল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে আর্জেন্টিনার যুব দলের প্রতিনিধিত্ব করেছেন।







