চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃষকদের চক্ষু সেবায় আইফার্মার ও ভিশন স্প্রিং বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪১ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশ
A A

নিজেদের নিবন্ধিত কৃষকদের চক্ষু পরীক্ষা সেবা প্রদানের লক্ষ্যে সম্প্রতি ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডের সাথে এক চুক্তি সম্পন্ন করেছে আইফার্মার।

ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডের গুলশান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেড আই কেয়ার এবং চশমা সেবার মাধ্যমে দেশের দারিদ্র্য ঝুঁকিতে থাকা মানুষের উপার্জন, শিক্ষা, নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইফার্মারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ, হেড অব এগ্রি ইনপুট অ্যান্ড মার্কেটিং রিয়াসাত হায়দার, ব্র্যান্ড অ্যান্ড অ্যাক্টিভেশন ম্যানেজার শাহ সুলতান মহিউদ্দিন ও এর মার্কেটিং ইনভেস্টমেন্ট অ্যান্ড ডিজিটাল অ্যাক্টিভেশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মাঈশা বিনতে মাহবুব। ভিশন স্প্রিং -এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর কান্ট্রি ডিরেক্টর মিশা মেহজাবিন, প্রোগ্রাম ম্যানেজার উম্মে সৌদা ও রিসোর্স মোবিলাইজেশন লিড আশনা আফরোজ।

এই চুক্তির মাধ্যমে ভিশন স্প্রিং, আইফার্মারের নিবন্ধিত কৃষকদের চক্ষু পরীক্ষা এবং সাশ্রয়ী মূল্যে চশমা প্রদানে সহযোগিতা করবে। অনুষ্ঠানে আইফার্মারের প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, সম্মিলিতভাবে আইকেয়ার প্রোগ্রামের প্রথম ধাপে সাশ্রয়ী এবং টেকসই চশমা সেবা প্রদানের মাধ্যমে আইফার্মার তাদের কৃষকদের জীবিকা নির্বাহ স্বাচ্ছন্দ্যদায়ক করে তুলতে সহায়তা প্রদান করবে। একইসাথে আইফার্মারের এই প্রচেষ্টায় অংশীদার হওয়ার জন্য ভিশন স্প্রিং বাংলাদেশ লিমিটেডকে ধন্যবাদ জানান তিনি।

আইফার্মার কৃষিসেবা প্রদানের পাশাপাশি কৃষকের সার্বিক উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কৃষকদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিতকরণসহ অন্যান্য সেবা নিয়েও কাজ করতে বদ্ধপরিকর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইফার্মারকৃষকভিশন স্প্রিং বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT