চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ বছর আগে নিরুদ্দেশ হওয়া ভারতীয় নাগরিককে হস্তান্তর

রাজীব হাসান কচি রাজীব হাসান কচি
৯:২৪ পূর্বাহ্ণ ২৪, মে ২০২৪
- সেমি লিড, চুয়াডাঙ্গা, জনপদ
A A
নিরুদ্দেশ ভারতীয় নাগরিকের হস্তান্তর, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ বছর আগে নিরুদ্দেশ হওয়া ২৪ বছর বয়সী ভারতীয় নাগরিক শেভরন কুমারকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গতকাল ২৩ মে বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর এবং ভারতের গেদে সীমান্তের শুন্য রেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী, ইমিগ্রেশন, কাস্টমস ও থানা পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মানসিক ভারসাম্যহীন শেভরন বাংলাদেশের নাটোর জেলা কারাগারে বন্দী ছিলেন প্রায় আড়াই বছর। তার বাড়ি ভারতের বিহার রাজ্যের রানাগঞ্জে। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নাটোর জেলা পুলিশের হাতে ২০২০ সালের ২ জানুয়ারি আটক হন শেভরন।

আদালতের রায়ে তাকে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়। সেখানে তিনি ছিলেন ২০২২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তাকে চুয়াডাঙ্গা কারাগারে নেওয়া হয়। ২ বছর তিনি ছিলেন চুয়াডাঙ্গা কারাগারে। সাজার মেয়াদ শেষ হলে গত ৩০ এপ্রিল প্রত্যাবসনের জন্য তাকে দর্শনা চেকপোস্ট সীমান্তে নেওয়া হয়।

তবে ওইদিন তার কোন অভিভাবক উপস্থিত না থাকায় ভারতীয় থানা পুলিশ তাকে গ্রহণ করেনি। আবার তার ঠাঁই হয় কারাগারে। এরপর গতকাল বৃহস্পতিবার দুপুরে দর্শনার জয়নগর চেকপোস্ট দিয়ে শেভরন কুমারকে তার পরিবারের উপস্থিতিতে তাদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় ভারতের পক্ষে ছিলেন গেদে ক্যাম্পের কোম্পানী কমান্ডার এসি বিতাশী, গেদে ইমিগ্রেশন ইনচার্জ জেসি দে, কাস্টমস সুপার দিলীপ কুমার পাল, রামাতার পি যাদব, কৃষ্ণগঞ্জ থানার এসআই পরিভ্রান্ত শিং, ডিআইবি সাধন মণ্ডল ও রেডক্রস প্রতিনিধি চিত্তরঞ্জন প্রমুখ।

Reneta

বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- বিজিবির দর্শনা আইসিপি কমান্ডার সুবেদার জামাল হোসেন, দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আতিক, দর্শনা থানার এসআই শামীম হোসেন, ডিএসবির সেলিম হোসেন প্রমুখ। এছাড়াও শেভরন কুমারের বাবা দেবনাথ ঋষি এবং দুলাভাই ছোটু কুমার উপস্থিত ছিলেন।

এসময় শেভরন কুমারের বাবা বলেন, আমি গরীব মানুষ। দীর্ঘদিন দিন পর সবার প্রচেষ্টায় আমার পাগল ছেলেটাকে ফিরে পেলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিরুদ্দেশভারতীয় নাগরিক
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT