কক্সবাজার

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে কক্সবাজারে পর্যটকদের অতিরিক্ত সতর্কতা

কক্সবাজার সৈকত, ঝড়ের প্রভাবে পর্যটকদের সতর্কতা অবলম্বন. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকত, যেখানে পর্যটকরা ঝড়ের প্রভাবে সতর্কতা অবলম্বন করছে, আকাশ মেঘাচ্ছন্ন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় কক্সবাজারে ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। বিশেষ করে সমুদ্র সৈকতে আসা পর্যটকদের সাগরে না নামতে বলা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে মাইকিং করা হচ্ছে।

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সোমবার রাত থেকে কক্সবাজার ও উপকূল এলাকায় বৃষ্টি হচ্ছে। এ ছাড়া আজ মঙ্গলবার ও কাল বুধবার কক্সবাজার সমুদ্র উপকূলসহ সারা দেশে ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছেন কক্সবাজার আবহাওয়া অফিস। কক্সবাজার সমুদ্র উপকূলকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

৬ নং বিপদ সংকেতের মাঝে ও পর্যটকরা সাগরে নেমে গোসল আর আনন্দ করছে। জেটস্কিগুলো চলানো হচ্ছে। ফলে যে কোন সময় দুর্ঘটনার আশংকা রয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। উপকূলের নৌ-যান এবং মাছ ধরার নৌকাগুলোকে উপকূলের নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাগরে যেতে নিষেধ করা হয়েছে।

ঘূর্ণিঝড় হামুন মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে। উপকূল এলাকায় লোকজনদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে ইতোমধ্যে মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।

বিষয়:কক্সবাজার আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় 'হামুন'

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…