চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেজগাঁওয়ে বিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি, গ্রেপ্তার আরও ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ণ ১৯, অক্টোবর ২০২৪
- সেমি লিড, অপরাধ
A A
তেজগাঁওয়ে বিদ্যুৎ কোম্পানির চাঁদাবাজি গ্রেপ্তার দুই ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় বিদ্যুৎ বিতরণ কোম্পানির অফিসে চাঁদাবাজির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা ৭টায় কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। গ্রেপ্তাররা হলো মো. বিল্লাল হোসেন (৪০) এবং মো. রিপন (৩৪)।

শনিবার ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ  বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান চাঁদাবাজির ঘটনায় গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদ আবু মুছা (৪৭) নামে এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে তেজগাঁও থানায় একটি মামলা হয়।

Banglabid

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযোগকারী মোহাম্মদ আবু মুছা ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর অনুমোদিত প্রতিষ্ঠান খাজা গরীবে নেওয়াজ জেনারেটর অ্যান্ড পাওয়ার ডিস্ট্রিবিউশন সেন্টার ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন পাওয়ার (আইডিপি)-এর প্রকল্প পরিচালক পদে কর্মরত। তার প্রতিষ্ঠান বিদ্যুৎ চুরি বন্ধে ও সরকারি রাজস্ব আদায়ের স্বার্থে সরকারের অনুমোদিত মিটারগুলো আইডিপির অনুকূলে সংযোগ নেয়। পরে আইডিপি সংযোগগুলো সঠিকভাবে পরিচালনা করে দৈনন্দিন বিদ্যুৎ বিল আদায় করে সরকারকে পরিশোধ করে।

মামলায় এজাহারনামীয় তিনজনসহ অজ্ঞাতনামা ১০/১২ জন আইডিপির নিয়ন্ত্রিত এলাকায় বিদ্যুৎ লাইন সংযোগ গ্রহণকারী ভোক্তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক প্রায় ২০ লাখ টাকা চাঁদা আদায় করেছে। তা সত্ত্বেও গত ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় তারা আইডিপির তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজারের অফিসে এসে বিদ্যুতের লাইন চালানোর জন্য ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রতিষ্ঠান ও কর্মরত কর্মচারীদের বড় ধরনের ক্ষতির হুমকি দেয় তারা।

তালেবুর রহমান বলেন, এ ঘটনায় রুজু হওয়া মামলা তদন্তকালে সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় তদন্তে প্রাপ্ত আসামি মো. বিল্লাল হোসেন ও মোঃ রিপনকে গ্রেফতার করা হয়। মোঃ বিল্লাল হোসেন ও মোঃ রিপনসহ আসামিরা কারওয়ান বাজার এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তাদের ভয়ে সাধারণ ব্যবসায়ীরা সবসময় ভীত ও আতঙ্কিত থাকেন। সাধারণ ব্যবসায়ীরা আসামিদের চাঁদা না দিলে তারা নানা রকম ভয়ভীতি ও হুমকি দেয়। মো. বিল্লাল হোসেনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি মাদক মামলা ও মো. রিপনের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা রয়েছে।

Reneta

গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। এছাড়া মামলার সুষ্ঠু তদন্ত ও চাঁদা নেয়ার ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

চাঁদাবাজির এই মামলায় গত বৃহস্পতিবার কারওয়ান বাজার এলাকা থেকে মো. জসিম উদ্দিন ওরফে কারেন্ট জসিমকেও গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রেপ্তার ২তেজগাঁও থানা পুলিশবিদ্যুৎ বিতরণ কোম্পানিতে চাঁদাবাজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিগত নির্বাচনে ‘অবৈধভাবে নির্বাচিতদের’ যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

পরবর্তী

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী, তাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ কর্মকর্তাদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজে যোগ না দেওয়া পুলিশ সদস্যরা সন্ত্রাসী, তাদের গ্রেপ্তার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রশাসনে স্বাধীনতাবিরোধী শক্তিকে বসানোর অভিযোগ তুলেছে বিএনপি

সর্বশেষ

মিছিলের সংঘর্ষে হারিয়েছেন স্বামীকে, ফুটবল খেলতে গিয়ে মারা গেল একমাত্র ছেলে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাবার লাশ রেখেই দুই ভাইয়ের মারামারি

আগস্ট ২৪, ২০২৬

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT