চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মে মাসে রপ্তানি আয় ২৩.২৪ শতাংশ বেড়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ০২, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের রপ্তানি আয় বছরে ২৩ দশমিক ২৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২২ সালের মে মাসে ৩ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রকাশিত তথ্য থেকে একথা জানা যায়।

গত বছরের একই সময়ে বাংলাদেশ রপ্তানি আয় থেকে ৩ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলার অর্জন করে।

দেশের রপ্তানিকারকদের রপ্তানি আয় চলতি ২০২১-২২ অর্থবছরের জুলাই-মে সময়ের মধ্যে ৩৪ দশমিক ০৯ শতাংশ বার্ষিক বৃদ্ধি পেয়ে ৪৭ দশমিক ১৭ বিলিয়নে পৌঁছেছে।

এপ্রিল মাসে রপ্তানিকারকদের আয় বার্ষিক ৫১ শতাংশ বৃদ্ধির সাথে ৪ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আর চলতি অর্থবছরের ১০ মাসে ৪৩ দশমিক ৩৪ বিলিয়ন হয়েছে।

এই অর্থবছরের জুলাই থেকে মে মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি ৩৪.৮৭ শতাংশ বেড়ে ৩৮ দশমিক ৫২ বিলিয়ন হয়েছে। যার মধ্যে ২০ দশমিক ৯৮ বিলিয়ন ডলার এসেছে নিটওয়্যার রপ্তানি থেকে, যা বছরে ৩৬ দশমিক ৬১ শতাংশ বেড়েছে, এবং ১৭ দশমিক ৫৪ বিলিয়ন এসেছে বোনা পোশাক রপ্তানি থেকে, যা বৃদ্ধি পেয়েছে ৩২ দশমিক ৮৫ শতাংশ।

ইপিবি’র তথ্য অনুযায়ী, নতুন রপ্তানি পণ্য হোম টেক্সটাইল ৪১ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ৪৬ বিলিয়ন হয়েছে।

Reneta

অন্যান্য উল্লেখযোগ্য খাতগুলোর মধ্যে একই সময়ে কৃষিপণ্য ২১ দশমিক ৫১ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ দশমিক ১০ বিলিয়ন ডলার হয়েছে।

চামড়া ও চামড়াজাত পণ্য ৩১ দশমিক ৮৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,১১৫ দশমিক ৫৮ মিলিয়নে উন্নীত হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ৮৪৬ দশমিক ০৮ মিলিয়ন ডলার ছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চামড়াজাত পণ্যমার্কিন ডলাররপ্তানি আয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জুলাই ৩০, ২০২৬

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে এনসিপির মামলা

জুলাই ৩০, ২০২৬

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT