চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিস্ফোরণে ধসে পড়া ভবন অপসারণ করছে সিটি কর্পোরেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৮ অপরাহ্ণ ২২, মার্চ ২০২৩
জনপদ, নারায়ণগঞ্জ
A A

নারায়ণগঞ্জে পাইকারি ব্যবসার প্রাণকেন্দ্র নিতাইগঞ্জে বিস্ফোরণের পর আগুন ধরে ধসে পড়া খাদ্যপণ্যের মার্কেটের ঝুঁকিপুর্ণ ভবনটি সিটি কর্পোরেশন ভেকু দিয়ে অপসারণের কাজ শুরু করেছে।

সিটি কর্পোরেশন বুধবার সকাল থেকে একটি ভেকু দিয়ে ভবনটি অপসারণে কাজ শুরু করে। এরআগে মঙ্গলবার জেলা প্রশাসন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গণপূর্ত বিভাগ, ডিপিডিসি, তিতাসসহ সাতটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঝুকিপূর্ণ ভবনটি ভেঙ্গে ফেলার জন্য মালিককে নোটিশ টানিয়ে দেয়। কিন্ত মালিক ভবনটি না ভাঙ্গার কারণে ব্যস্ততম নিতাইগঞ্জের মানুষের জানমালের কথা বিবেচনা করে সিটি কর্পোরেশন তা ভাঙ্গার সিদ্ধান্ত নেয়।

গত ১৮ মার্চ সকালে ভয়াবহ বিস্ফোরণে খাদ্যপণ্যের মাকের্টে ভবনের তিনটি দোকানের ছাদ ধসে পড়ে। এতে দু’জন নিহতসহ আটজন গুরুতর আহত হয়। বিস্ফোরণে আগুন ধরে গেলে ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ভবনটিকে ঝুকিপূর্ণ ঘোষণা করে।

সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ জানান, ভবনের কম ঝুঁকিপুর্ণ এলাকায় যেক’টি দোকান ছিল সেইসব দোকানের পণ্যগুলো মালিককে বুঝিয়ে দেয়া হয়েছে। যে তিনটি দোকানের ছাদ ধসে পড়েছে সেই দোকানের পণ্যগুলো ঝুকিপূর্ণ ভবনের ইটসুরকি সরানোর পর দোকান মালিককে প্রদান করা হবে।

এদিকে ভবন ধসে পড়ার মালামাল আটকে যাওয়ায় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের দাবি ঈদে রোজায় ভোগ্যপণ্যের বেচাকেনা ভালো হয়। কিন্তু আমাদের পণ্যগুলো দোকান থেকে বের করতে না দিয়ে ভবন অপসারণ করার কাজ শুরু হওয়ায় তারা আরও বেশী ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এদিকে বিস্ফোরণে নিহত ও আহদের জন্য সরকারিভাবে ক্ষতিপূরণ চেয়েছেন শ্রমিকরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারায়ণগঞ্জনারায়ণগঞ্জে বিস্ফোরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT