চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৮

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ধ্বংসস্তূপ, আহত ৮. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ফলে ভবন ধ্বংস, আহত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রামের বাকলিয়ায় নালা থেকে গ্যাস লিকেজ হয়ে ভবনে ঢুকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পরিবারের ৮ জন।

এসময় একটি ভবন ধ্বসে পড়ে এবং আশপাশের আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, গত বুধবার সন্ধ্যা থেকে বলিরহাট মকবুল হাজীর বাড়ির পাশের ভবনে গ্যাসের গন্ধ পেয়ে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষকে খবর দিলে তারা এসে গ্যাস লাইন বন্ধ করে দেয়। কিন্তু রাতের বেলায় বিকটশব্দে বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে ফায়ার সার্ভিস জানায়, বদ্ধ একটি নালার পাশে ভবনটির অবস্থান। ধারণা করা হচ্ছে, সেফটিক ট্যাংক দিয়ে ভবনে গ্যাস প্রবেশ করে বিদ্যুতের স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

বিস্ফোরণে আহত সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়:গ্যাস গ্যাস বিস্ফোরণ চট্টগ্রাম বিস্ফোরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…