চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিলেট গ্যাস ক্ষেত্রে তেলের সন্ধান, মিলেছে অতিরিক্ত গ্যাসও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
অর্থনীতি, বাংলাদেশ
A A
সিলেট গ্যাস ক্ষেত্রের তেল ও গ্যাস উত্তোলনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট গ্যাস ক্ষেত্রের ১০ নম্বর কূপে তেলের সন্ধান পাওয়া গেছে। এই কূপে মোট আলাদা আলাদা চারটি স্তরের প্রথম স্তরে তেলের অনুসন্ধান পাওয়া গেছে। আর পরের তিন স্তরে গ্যাস পাওয়া গেছে। গ্যাস মজুদের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট।

রোববার ১০ ডিসেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, সিলেট ১০ নম্বর কূপে দৈনিক ৫০০ থেকে ৬০০ ব্যারেল তেল পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর জন্য আরও পরীক্ষা নিরীক্ষা করতে হবে। পরীক্ষা শেষে চার মাস পর তেলের মজুদ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

Banglabid

তিনি বলেন, সিলেট-১০ নম্বর কূপে দু’হাজার ৫৭৬ মিটার গভীরতায় খনন সম্পন্ন করা হয়। এই কূপে চারটি স্তরে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়। এর নিচের স্তরটি ২৫৪০-২৫৭৬ মিটার টেস্ট করে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রবাহ পাওয়া যায় এবং ফ্লোয়িং প্রেসার ৩৫০০ পিএসআইজি। মজুদের পরিমাণ ৪৩-১০০ বিলিয়ন ঘনফুট। ২৪৬০-২৪৭৫ মিটারে আরও একটি ভালো গ্যাস স্তর পাওয়া যায়, এখানে টেস্ট করলে ২৫-৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে বলে আশা করা যায়। এছাড়াও ২২৯০-২৩১০ মিটারে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

তিনি আরও বলেন, ১৩৯৭-১৪৪৫ মিটার গভীরতায় আরো একটি জোন পাওয়া যায়, যেখানে ৮ ডিসেম্বর টেস্ট করে তেলের উপস্থিতি জানা যায়, যার প্রাথমিকভাবে এপিআই গ্রাভিটি ২৯.৭ ডিগ্রি। সেলফ প্রেসারে প্রতি ঘণ্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ পাওয়া যায়।

Reneta

তবে পরীক্ষা সম্পন্ন হলে তেলের মজুদ জানা যাবে বলে জানান প্রতিমন্ত্রী। ২৫৪০ এবং ২৪৬০ মিটার গভীরতায় একযোগে উৎপাদন করা হলে প্রায় ৮-১০ বছর সাসটেইন করবে এবং গড় মূল্য হিসেবে এর মূল্য প্রায় আট হাজার ৫০০ কোটি টাকা।

নসরুল হামিদ বলেন, যদি ২০ মিলিয়ন ঘনফুট হারে উৎপাদন করা হয় তাহলে ১৫ বছরের অধিক সাসটেইন করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ১০ নম্বর কূপে তেলের সন্ধানতেল-গ্যাসের সন্ধানদেশে তেলের সন্ধানসিলেটসিলেটের ১০ নম্বর কূপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মানবাধিকার দিবসে রাজধানীতে জামায়াতের মানববন্ধন, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

পরবর্তী

চিকিৎসক-টিম ম্যানেজার ছাড়াই অস্ট্রেলিয়া-দুবাইয়ে পাকিস্তান

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেট দল জিতেছে, ট্রফি হাতে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক-টিম ম্যানেজার ছাড়াই অস্ট্রেলিয়া-দুবাইয়ে পাকিস্তান

প্রধান অতিথি বক্তা মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবাধিকার দিবসে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যে বার্তা দিলেন রাষ্ট্রপতি

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে এখনও দাপিয়ে বেড়াচ্ছেন আওয়ামী লীগের মাসুদ

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT