সংবিধান সংশোধন কিংবা গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য আবারও ছাত্র-জনতার কাছেই ফিরে যেতে হবে বলে মনে করেন বর্তমান সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এক আলোচনায় ব্যক্তিগত মত হিসেবে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের প্রত্যাশা পূরণ হয়নি বলেই ২০২৪ সালে এসে এই গণঅভ্যুত্থান। সংবিধান নতুন করে লেখা হবে নাকি সংস্কার হবে সেই প্রশ্নে ঐক্যমত না হলেও সংবিধানে মানুষের প্রত্যাশা পূরণে মানুষের মত রাখার প্রস্তাব দিয়েছেন বক্তারা।






